Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৪৫ মাইমুনাহ্‌ (রাঃ)এর নিকট আসিয়া বলিলাম, আমার মনে হয় ইবনে আববাস (োঃ) তাহার স্ত্রীকে পরিত্যাগ করিয়াছেন। হযরত মাইমুনাহ্‌ (রাঃ) হযরত ইবনে আব্বাস (রাঃ)এর স্ব্রীর নিকট জিজ্ঞাসা করিয়া পাঠাইলে তিনি বলিলেন, আমার ও তাহার মধ্যে কোন প্রকার বিচ্ছেদ হয় নাই, তবে আমি খতুমতী হইয়াছি। হযরত মাইমুনাহ (রাঃ) হযরত ইবনে আববাস (রাঃ)এর নিকট এই বলিয়া পাঠাইলেন যে, তুমি কি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইতে বিমুখ হইতেছ! রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার খতৃমতি যে কোন স্ত্রীর সহিত এইরূপে এক বিছানায় শুইতেন যে, স্ত্রীর হাটু অথবা উরু পর্যন্ত একটি কাপড়ের টুকরা বাধা থাকিত। (কান্য) বাঁদীর সহিত হযরত ইবনে আব্বাস রোঃ) ও ইকরামাহ (রহঃ) বলেন, হযরত ইবনে আব্বাস (রাঃ) ও তাহার চাচাত ভাই এই দুইজনের মধ্যে কে অপরজনের জন্য খানা তৈয়ার করিয়াছিলেন তাহা আমার জানা নাই। তাহাদের সম্মুখে বাঁদী কাজ করিতেছিল, এমতাবস্থায় তাহাদের একজন বাঁদীকে বলিলেন, এই যানিয়াহ ! (অর্থাৎ ব্যাভিচারিণী) অপর জন বলিলেন, এ কেমন কথা ! যদি সে দুনিয়াতে তোমাকে ইহার সাজা দেওয়াইতে না পারে তবে আখেরাতে দেওয়াইবে। প্রথম জন বলিলেন, আচ্ছা যদি সে এই রকমই হইয়া থাকে? অপরজন বলিলেন, (তথাপি) আল্লাহ তায়ালা অশ্লীল স্বভাব ও অশ্রীল ভাষীকে ভালবাসেন না। বর্ণনাকারী বলেন, হযরত ইবনে আববাস রোঃ)ই এই কথা বলিয়াছিলেন যে, “আল্লাহ তায়ালা অশ্রীল স্বভাব ও অশ্ত্রীল ভাষীকে ভালবাসেন না। (বুখারী আদব) হযরত আমর ইবনে আস রোঃ)এর স্ত্রী ও তাহার বাঁদীর ঘটনা আবু ইমরান ফিলিস্তিনী রেহঃ) বলেন, হযরত আমর ইবনে আস (রাঃ)এর স্ত্রী তাহার মাথার উকুন মারিতেছিলেন, এমতাবস্থায় নিজ বাঁদীকে ডাকিলেন। সে আসিতে দেরী করিলে বলিলেন, এই যানিয়াহ (অর্থাৎ ব্যভিচারিণী)! হযরত আমর রোঃ) বলিলেন, তুমি কি তাহাকে যেনা করিতে দেখিয়াছ? স্ত্রী বলিলেন দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।