২৪২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) শা'বী (রহঃ) হইতে অপর এক রেওয়ায়াতে আরো বিস্তারিত বর্ণিত হইয়াছে। উহাতে আছে যে, হযরত ওমর (রাঃ) মেয়েলোকটিকে বলিলেন, সত্য বল, সত্য বলিতে কোন অসুবিধা নাই। সে বলিল, আমীরুল মুমিনীন, আমি একজন মেয়ে মানুষ, মেয়েদের যেরূপ বাসনা হয় আমারও তো সেরূপ বাসনা হয়। কাতাদাহ্ রেহঃ) বলেন, একজন মেয়েলোক হযরত ওমর (রাঃ)এর নিকট আসিয়া বলিল, আমার স্বামী রাত্রভর নামায পড়েন ও দিন ভর রোযা রাখেন। তিনি বলিলেন, তবে কি তুমি বলিতে চাও যে, আমি তাহাকে রাত্রে নামায পড়িতে ও দিনে রোযা রাখিতে নিষেধ করি? মেয়েলোকটি চলিয়া গেল। তারপর আবার আসিয়া পূর্বের ন্যায় বলিল। তিনিও তাহাকে পূর্বের ন্যায় উত্তর দিলেন। কা'ব ইবনে সূর (রহঃ) বলিলেন, আমীরুল মুমিনীন, ইহার হক আছে। তিনি জিজ্ঞাসা করিলেন, কিরূপ হক? কা'ব (রহঃ) বলিলেন, আল্লাহ তায়ালা তাহার স্বোমীর) জন্য চার বিবাহ হালাল করিয়াছেন। সুতরাং ইহাকে চারজনের একজন হিসাব করিয়া প্রত্যেক চার রাত্রির একরাত্রি ইহার জন্য নির্ধারিত করিয়া দিন। আর প্রত্যেক চার দিনের একদিন ইহাকে দান করুন। হযরত ওমর রো৪ঃ) তাহার স্বামীকে ডাকিয়া বলিয়া দিলেন যে, প্রত্যেক চার রাত্রির এরতাতি হাহ দিই নি রি ৯ পার চারার তায় পরিত্যাগ করিবে। (ান্য) হযরত আবু গ্রারযাহ রোঃ) ও তাহার স্ত্রীর ঘটনা হযরত আবু গারযাহ (রাঃ) হযরত ইবনে আরকাম (রাঃ)এর হাত ধরিয়া তাহাকে নিজের স্ত্রীর নিকট লইয়া গেলেন, এবং জিজ্ঞাসা করিলেন, তুমি কি আমাকে অপছন্দ কর? স্ত্রী বলিল, হা। হযরত ইবনে আরকাম (রাঃ) হযরত আবু গারযাহ (োঃ)কে বলিলেন, আপনি আমাকে ধরিয়া আনিয়া আপনার স্ত্রীর এই জবাব কেন শুনাইলেন? তিনি বলিলেন, কারণ তাহার দরুন আমাকে লোকজনের বহু কথা শুনিতে হইতেছে। হযরত ইবনে আরকাম রোঃ) হযরত ওমর (রাঃ)এর নিকট আসিয়া ঘটনা বলিলেন। তিনি আবু গারযাহ রোঃ)কে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন এমন করিলে? তিনি জবাব দিলেন, তাহার দরুন আমাকে লোকজনের অনেক কথা শুনিতে হইতেছে বিধায় দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।