Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২৪১ অপর একজন মহিলা ও তাহার স্বামীর ঘটনা শা'বী রেহঃ) বলেন, একজন মেয়েলোক হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ)এর নিকট আসিয়া বলিল, আমি এমন ব্যক্তির শেকায়াত করিতেছি যিনি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। অবশ্য কেহ যদি তাহার অপেক্ষা বেশী অথবা তাহার ন্যায় আমল করিয়া থাকে তবে ভিন্ন কথা। তিনি সারা রাত্র সকাল পর্যন্ত নামায পড়েন, সারা দিন সন্ধ্যা পর্যন্ত রোযা রাখেন। এই পর্যন্ত বলিবার পর তাহার চেহারায় লজ্জার আভাস ফুটিয়া উঠিল অতএব সে বলিল, আমীরুল মুমিনীন, আমাকে মাফ করিবেন। হযরত ওমর রোঃ) বলিলেন, আল্লাহ্‌ তায়ালা তোমাকে উত্তম বদলা দান করুন, তুমি তো অতি উত্তম প্রশংসা করিয়াছ। আমি তোমাকে মাফ করিলাম। অতঃপর সে যখন ফিরিয়া চলিল তখন হযরত কা'ব ইবনে সুর (রহঃ) বলিলেন, আমীরুল মুমিনীন, মেয়ে লোকটি তো আপনার নিকট চরম পর্যায়ে নালিশ করিয়া গিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, কাহার সম্পর্কে নালিশ করিল? কা'ব (রহঃ) বলিলেন, তাহার স্বামী সম্পর্কে। তিনি বলিলেন, মেয়ে লোকটিকে ভাক। তারপর তাহার স্বামীকে ডাকিলেন। স্বামী উপস্থিত : হইলে তিনি কাব (রহঃ)কে বলিলেন, তুমি ইহাদের মধ্যে ফয়সালা করিয়া দাও। কা'ব (রহঃ) বলিলেন, আপনার উপস্থিতিতে আমি ফয়সালা করিব? তিনি বলিলেন, যেহেতু তুমি এমন জিনিষ বুঝিতে পারিয়াছ যাহা আমি বুঝিতে পারি নাই। সুতরাং কা'ব রেহঃ) বলিলেন, আল্লাহ্‌ তায়ালা বলিতেছেন 22558425400 অর্থঃ তবে অন্যান্য নারী হইতে যাহারা তোমাদের মনঃপুত হয় বিবাহ করিয়া লও, দুই দুইটি, তিন তিনটি এবং চারি চারিটি নারীকে” অতএব তিন দিন রোযা রাখিবে এবং একদিন তাহার (অর্থাৎ স্ত্রীর) নিকট রোযা পরিত্যাগ করিবে । আর তিন রাত্র নামাযে কাটাইবে এবং এক রাত্র তাহার (ম্ভ্রীর) নিকট যাপন করিবে। হযরত ওমর (রাঃ) এই ফয়সালা শুনিয়া বলিলেন, এই ফয়সালা তো আমার নিকট স্ব্রৌলোকটির) পুবেক্তি বক্তব্য অপেক্ষা বেশী আশ্চর্যজনক লাগিতেছে। সুতরাং তিনি তাহাকে বসরার কাজী নিযুক্ত করিয়া দিলেন। (ইবনে সাপ্দ) দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।