Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৪০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) লোকটি কি বলিতেছেন? তিনি বলিলেন, আমীরুল মুমিনীন, মেয়েলোকটি কে? তিনি জবাব দিলেন, তোমার ্ত্রী। জিজ্ঞাসা করিলেন, সে কি বলিতেছে? হযরত ওমর (রাঃ) বলিলেন, সে বলিতেছে, তোমার ভালাই কমিয়া গিয়াছে এবং খারাবী বাড়িয়া গিয়াছে। স্বামী বলিলেন, খুবই খারাপ কথা বলিয়াছে! হে আমীরুল মুমিনীন! সে তাহার স্ববংশীয়া সকল মেয়ে অপেক্ষা ভাল অবস্থায় আছে। কাপড় চোপড়, সংসারের স্বচ্ছলতা সর্বদিক দিয়া সে সকলের উর্ধে আছে। তবে তোহার এই নালিশের মূল কারণ হইল) তাহার স্বামী পুরাতন (অর্থাৎ বৃদ্ধ) হইয়া গিয়াছে। হযরত ওমর (রাঃ) মহিলাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি বল? মহিলা বলিলেন, তিনি সত্য বলিয়াছেন হযরত ওমর (রাঃ) চাবুক হাতে তাহার প্রতি উদ্যত হইলেন এবং তাহাকে কয়েক ঘা লাগাইয়া বলিলেন, ওহে আপন জানের দুশমন, তাহার মাল খাইয়াছ, তাহার যৌবন শেষ করিয়াছ, তারপর এখন তাহার নিকট যাহা নাই উহার নালিশ করিতে আসিয়াছ? মহিলা বলিলেন, আমীরুল মুমিনীন, আমাকে (সাজা দিতে) তাড়াহুড়া করিবেন না। খোদার কসম, আমি আর কখনও এরূপ মজলিসে আসিব না। হযরত ওমর (রাঃ) তাহাকে তিনটি কাপড় দিতে আদেশ করিলেন, এবং বলিলেন, তোমার সহিত যে ব্যবহার করিয়াছি উহার বিনিময়ে এইগুলি লইয়া যাও। সাবধান ! আর কখনও এই শেখের বিরুদ্ধে নালিশ করিবে না। বর্ণনাকারী বলেন, মহিলাটি যে কাপড়গুলি লইয়া উঠিয়া দাড়াইলেন সে দৃশ্য যেন এখনও আমার চোখে ভাসিতেছে। অতঃপর হযরত ওমর (রাঃ) স্বামীকে সম্বোধন করিয়া বলিলেন, আমি তাহার সহিত যে ব্যবহার করিয়াছি তাহা দেখিয়া তুমি যেন তাহার প্রতি দুর্যবহার না কর। তিনি বলিলেন, আমি তাহা করিব না। তারপর তাহারা চলিয়া গেলে হযরত ওমর (োঃ) বলিলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করিতে শুনিয়াছি যে, আমার উম্মতের ফ্বের্ণ) যুগ উহাই যাহাতে আমি রহিয়াছি, অতঃপর দ্বিতীয় ও তৃতীয় যুগ। তারপর এমন কাওম পয়দা হইবে যাহারা সাক্ষ্যদানের পূর্বেই কসম খাইবে, সাক্ষ্য না চাহিলেও সাক্ষ্য দিবে এবং বাজারে শোরগোল করিয়া বেড়াইবে। (কান্য) দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।