২৩৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত যুবাইর রোঃ) ও তাহার স্ত্রীর ঘটনা হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) বলেন, হযরত যুবাইর (রাঃ) আমাকে বিবাহ করিলেন। একটি ঘোড়া ব্যতীত যমীনের বুকে তাহার না কোন মাল-সম্পদ ছিল, আর না কোন গোলাম। তাহার ঘোড়াকে খাওয়ানো, তার তত্বাবধান ও সহিসের কাজ আমিই করিতাম। তাহার পানি বহনকারী উটের জন্য খেজুরদানা চূর্ণ করা, উহাকে খাওয়ানো এবং পান করানোর কাজও আমি করিতাম। পানির মশক ছিড়িয়া গেলে উহা সেলাই করা এবং আটা মলা সবই আমাকে করিতে হইত। আমি ভাল কুটি বানাইতে পারিতাম না। আমার কতিপয় আনসারী প্রতিবেশিনী ছিলেন, তাহারা রুটি বানাইয়া দিতেন। তাহারা বড় সৎ ছিলেন। হযরত আসমা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যুবাইর (রোঃ)কে কিছু যমীন দিয়াছিলেন, যাহা তাহার ঘর হইতে দুই মাইল দূরে ছিল। আমি সেখান হইতে খেজুরের দানা কুড়াইয়া মাথায় বহন করিয়া আনিতাম। তিনি বলেন, একদিন আমি দানা মাথায় লইয়া আসিতেছি, এমন সময় পথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ হইল। তাঁহার সহিত সাহাবাদের এক জামাত ছিলেন। তিনি আমাকে ডাকিলেন এবং আমাকে উটের পিঠে তাহার পিছনে বসাইবার জন্য ইখ ইখ বলিয়া উটকে বসাইতে লাগিলেন। কিন্তু পুরুষদের মাঝে আমার এরূপ চলিতে লঙ্জা হইল, তদুপরি হযরত যুবাইর (রাঃ) ও তাহার আত্মমর্যাদা বোধের কথা আমার মনে পড়িল। হযরত আসমা রোঃ) বলেন, হযরত যুবাইর রোঃ) অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অবস্থা দেখিয়া বুঝিতে পারিলেন যে, আমি লজ্জাবোধ করিতেছি। সুতরাং তিনি চলিয়া গেলেন। তারপর আমি হযরত যুবাইর (রাঃ)এর নিকট আসিয়া ঘটনা ব্যক্ত করিলাম যে, খেজুরের দানা মাথায় লইয়া আসিবার সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ হইয়াছিল। তাহার সহিত অন্যান্য সাহাবাও ছিলেন। তিনি তাঁহার সহিত আরোহণ করিবার জন্য উট বসাইলেন, কিন্তু আমি লজ্জাবোধ করিলাম এবং আপনার আত্মমর্ধাদা বোধের কথা মনে পড়িল। হযরত যুবাইর (রাঃ) শুনিয়া বলিলেন, দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।