হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৩৭ যে, আমি যাহা স্বেচ্ছায় গ্রহণ করিয়াছি তাহা না করিয়া যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুবিধাকে গ্রহণ করিতাম তবে অনেক ভাল হইত। তথাপি তীহার জীবদ্দশায় আমি যে নিয়মের উপর ছিলাম এখন উহা পরিবর্তন করাকে পছন্দ করি না। (আবু নুআঈম) হযরত সালমান রোঃ) ও তাহার স্ত্রীর ঘটনা হযরত আবু জুহাইফা (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান (রাঃ) ও হযরত আবু দারদা রোঃ)এর মধ্যে ভাতৃ সম্পর্ক স্থাপন করিয়া দিয়াছিলেন। একবার হযরত সালমান রোঃ) হযরত আবু দারদা (রাঃ)এর সহিত সাক্ষাৎ করিতে যাইয়া উম্মে দারদা (রাঃ)কে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন দেখিতে পাইলেন। জিজ্ঞাসা করিলেন, তোমার এই অবস্থা কেন? তিনি জবাব দিলেন, আপনার ভাই আবু দারদার তো দুনিয়াদারীর কোন প্রয়োজন নাই। ইতিমধ্যে হযরত আবু দারদা রোঃ) সেখানে উপস্থিত হইলেন এবং তাহার জন্য খাবার তৈয়ার করিলেন। হযরত সালমান রোঃ) বলিলেন, তুমিও খাও। তিনি বলিলেন, আমি তো রোযা রাখিয়াছি। হযরত সালমান (রাঃ) বলিলেন, তুমি না খাও তো আমিও খাইব না। অতএব হযরত আবু দারদা (রাঃ) খাইলেন। তারপর যখন রাত্র হইল তখন হযরত আবু দারদা (রাঃ) নামাযে দীড়াইতে চাহিলেন, কিন্ত হযরত সালমান (রাঃ) বলিলেন, ঘুমাও । তিনি ঘুমাইলেন। তারপর আবার নামাযে দীড়াইতে চাহিলেন, কিন্তু হযরত সালমান (রাঃ) বলিলেন, ঘুমাও | এমনিভাবে শেষ রাত্রে হযরত সালমান (রাঃ) বলিলেন, এবার উঠ। সুতরাং তাহারা উভয়ে নামায পড়িলেন। অতঃপর হযরত সালমান রোঃ) বলিলেন, তোমার উপর তোমার পরওয়াদিগারের হক রহিয়াছে, তোমার উপর তোমার নফসের হক রহিয়াছে, তোমার উপর তোমার পরিবারের হকৃ রহিয়াছে, সুতরাং প্রত্যেক হকদারকে তাহার হক প্রদান কর। পরদিন হযরত আবু দারদা (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইয়া এই বিষয়ে তাহাকে জানাইলেন। তিনি বলিলেন, সালমান সত্য বলিয়াছে। বুখারী) দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।