Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৩৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) রাখিলে? তারপর তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া আমার বিরুদ্ধে নালিশ করিলেন। তিনি আমাকে ডাকাইলেন। আমি উপস্থিত হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি দিন ভর রোযা রাখ? আমি বলিলাম হা। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি রাত ভর নামায পড়? আমি বলিলাম হা। তিনি বলিলেন, কিন্তু আমি রোযা রাখি ও রোযা ছাড়ি, নামায পড়ি ও ঘুমাই, স্ত্রীগণের সহিত মিলামিশা করি। যে ব্যক্তি আমার সুন্নাতের প্রতি আগ্রহ রাখে না সে আমার দলভূক্ত নহে। তারপর বলিলেন, তুমি এক মাসে কোরআন খতম করিবে । আমি বলিলাম, আমি ইহা অপেক্ষা অধিক করিবার শক্তি রাখি। তিনি বলিলেন, তবে প্রতি দশ দিনে এক খতম পড়িবে। আমি বলিলাম, আমি ইহা অপেক্ষা অধিক পড়িবার শক্তি রাখি। তিনি বলিলেন, তবে প্রতি তিন দিনে পড়িবে। তারপর বলিলেন, প্রতিমাসে তিনদিন রোজা রাখিবে। আমি বলিলাম, আমি ইহা অপেক্ষা অধিক শক্তিশালী। এইরূপে তিনি বাড়াইতে থাকিলেন এবং শেষ পর্যন্ত বলিলেন, একদিন রোযা রাখিবে এবং একদিন ছাড়িয়া দিবে। ইহা সর্বোত্তম রোযা ও আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোযা। বর্ণনাকারী হুসাইন রেহঃ) বলেন, তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রত্যেক এবাদতকারীর জন্য এক প্রকার তীব্রতা রহিয়াছে । আবার প্রত্যেক তীব্রতা এক সময় হ্রাসপ্রাপ্ত হইয়া সুন্নাত অথবা বিদআতের প্রতি ধাবিত হয়। যাহার তীব্রতা হ্রাস পাইয়া সুন্নাতের প্রতি ধাবিত হইল সে হেদায়াতপ্রাপ্ত হইল। আর যাহার হাস পাইয়া বিদআতের প্রতি ধাবিত হইল সে ধবংসপ্রাপ্ত হইল বর্ণনাকারী মুজাহিদ (রহঃ) বলেন, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আমর (রাঃ) বৃদ্ধ বয়সে যখন দুর্বল হইয়া গেলেন তখন তিনি শক্তি পাইবার উদ্দেশ্যে একাধারে কয়েক দিন রোযা রাখিয়া আবার সেই পরিমাণ রোযা ছাড়িয়া দিতেন। মুজাহিদ রেহঃ) বলেন, এমনিভাবে তিনি নিদিষ্ট পরিমাণ কোরআন পাক তেলাওয়াত করিতেন। আবার কখনও কম বেশীও করিতেন, তবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কৃত ওয়াদা অনুযায়ী সাত দিন অথবা তিন দিনে খতম করিতেন। পরবতীকালে তিনি বলিতেন, এখন আমার মনে হইতেছে দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।