হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৩৫ সুসংবাদ। জান্নাতুল বাকী" মদীনার গোরস্থান) ও উহার গারকাদ বৃক্ষমূল তীহার শান্তি নিবাস হউক। বাকী'এর যমীন কাফেরদের দাফন হইবার দরুন ফেৎনায় পরিপূর্ণ হইবার পর তাহার দাফনে আলোকিত হইয়া গিয়াছে । আর (আমার) অন্তর এমন শোকাভিভূত হইয়াছে যে, মৃত্যু পর্যন্ত তাহা দূর হইবে না এবং আমার অশ্রু নিঃসারক রগ কখনও শুষ্ক হইবে না। হযরত আবু বুরদাহ (রাঃ)ও ওরওয়া রোঃ) হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে, তবে উভয়ের কেহ কবিতা উল্লেখ করেন নাই। অবশ্য ওরওয়া (রাঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে তিনি হযরত ওসমান ইবনে মাযউন (রাঃ)এর স্ত্রীর নাম খাওলা বিনতে হাকীম (রাঃ) উল্লেখ করিয়াছেন। আর উহাতে এরূপ বর্ণিত হইয়াছে যে, তিনি হযরত আয়েশা (রাঃ)এর নিকট গেলেন। পরবর্তী অংশে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, “হে ওসমান, আমাদের উপর বৈরাগ্যতার হুকুম আরোপ করা হয় নাই। আমার মধ্যে কি তোমার জন্য কোন উত্তম আদর্শ নাই? খোদার কসম, তোমাদের অপেক্ষা আমিই আল্লাহকে অধিক ভয় করি ও তাহার সীমা রক্ষা করিয়া চলি।” (কোন্য) হযরত আবদুল্লাহ ইবনে আমর রোঃ)কে হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, আমার পিতা একজন কুরাইশী মেয়ের সহিত আমাকে বিবাহ করাইয়া দিলেন। উক্ত মেয়ে আমার ঘরে আসিল। আমি নামায রোযা ইত্যাদি এবাদতের প্রতি আমার বিশেষ আসক্তির দরুন তাহার প্রতি কোন প্রকার মনোযোগ দিলাম না। একদিন আমার পিতা-_হযরত আমূর ইবনে আস রোঃ) তাহার পুত্রবধূর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার স্বামীকে কেমন পাইয়াছ? সে জবাব দিল, খুবই ভাল লোক অথবা বলিল, খুবই ভাল স্বামী। সে আমার মনের কোন খোজ লয় না এবং আমার বিছানার কাছেও আসে না। ইহা শুনিয়া তিনি আমাকে খুবই গালাগাল দিলেন ও কঠোর কথা বলিলেন এবং বলিলেন, আমি তোমাকে একজন কুরাইশী উচ্চ বংশীয়া মেয়ে বিবাহ করাইয়াছি, আর তুমি. তাহাকে এরূপ ঝুলাইয়া দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।