হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৩৩ পাহাড়ের পাদদেশে আসিয়া উপস্থিত হইলেন এবং দেখিলেন, হযরত হাসান ও হুসাইন (রাঃ) উভয়ে একে অপরকে জড়াইয়া ধরিয়া আছেন, আর একটি সাপ তাহার লেজের উপর ভর করিয়া ফনা তুলিয়া রহিয়াছে। তাহার মুখ হইতে অগ্নিশিখা বাহির হইতেছে। রাসূলুল্লাহ্, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার দিকে দ্রুত অগ্রসর হইলে সে তাহার প্রতি ফিরিয়া চাহিল এবং তারপর একটি গর্তের ভিতর ঢুকিয়া পড়িল। অতঃপর তিনি দুই ভাইয়ের নিকট গিয়া তাহাদিগকে পৃথক করিলেন এবং তাহাদের চেহারা মুছিয়া দিলেন, এবং বলিলেন, আমার পিতা-মাতা তোমাদের উপর কোরবান হউন, তোমরা আল্লাহ্ তায়ালার নিকট কতই না সম্মানিত! তারপর একজনকে ডান কাধে এবং অপর জনকে বাম কীধে উঠাইয়া লইলেন। আমি বলিলাম, কি আনন্দ তোমাদের ! কতই না উত্তম বাহন তোমাদের ! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আর কতই না উত্তম আরোহী তাহারা ! তাহাদের পিতা তাহাদের অপেক্ষা উত্তম। (তাবরানী) হযরত হুসাইন রোঃ)এর সহিত তাঁহার আচরণের একটি ঘটনা হযরত জাবের (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম এবং এক জায়গায় খাওয়ার দাওয়াতে চলিলাম। হযরত হুসাইন (রাঃ) রাস্তায় ছেলেদের সহিতে খেলিতেছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে যাইয়া হাত বাড়াইলেন। কিন্তু হযরত হুসাইন রোঃ) এদিক ওদিক ছুটাছুটি করিতে লাগিলেন, আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে হাসাইতে লাগিলেন। অবশেষে তিনি তাহাকে ধরিয়া ফেলিলেন এবং এক হাতে তাহার থুতনির নিচ ও অপর হাতে তাহার মাথা ও কানের মাঝখান ধরিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন ও চুম্বন করিলেন। তারপর বলিলেন, হুসাইন আমার এবং আমি তাহার। যে তাহাকে ভালবাসে আল্লাহ্ তাহাকে ভালবাসুন। হাসান ও হুসাইন (আমার) মেয়ের ঘরের দুই নাতি। তোবরানী) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।