হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২৩১ হযরত আব্দুল্লাহ্ ইবনে জান্ফর (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হইতে আগমন কালে শহরে প্রবেশের পূর্বে পথিমধ্যে তাঁহার পরিবারস্থ ছোট ছেলেদিগকে তীহার সহিত সাক্ষাতের জন্য লইয়া যাওয়া হইত। একবার তিনি সফর হইতে আগমন করিলে আমাকে তাহার নিকট আগে উপস্থিত করা হইল। তিনি আমাকে তাহার বাহনের উপর সম্মুখ ভাগে বসাইলেন। অতঃপর হযরত ফাতেমা (রাঃ)এর দুই পুত্র হযরত হাসান অথবা হুসাইন রোঃ)এর একজনকে আনা হইলে তিনি তাহাকে পিছনের ভাগে বসাইলেন। এরূপে তিনজন এক বাহনে আরোহনপূর্বক আমরা মদীনায় প্রবেশ করিলাম। (ইবনে আসাকির) অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আব্দুল্লাহ্ ইবনে জাফর (রাঃ) বলেন, একবার আমি ছেলেদের সহিত খেলিতেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসিলেন এবং আমাকে ও হযরত আববাস (রাঃ)এর কোন এক ছেলেকে তীহার বাহনের উপর বসাইয়া লইলেন। এরূপে এক বাহনের উপর আমরা তিনজন আরোহণ করিলাম। অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন যে, যদি তুমি আমার ও হযরত আববাস (রাঃ)এর দুই পুত্র হযরত কুসুম ও উবাইদুল্লাহ-এর অবস্থা দেখিতে ! আমরা ছোট ছিলাম, খেলাধুলা করিতাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বাহনে চড়িয়া উপস্থিত হইলেন। বলিলেন, ইহাকে আমার নিকট উঠাইয়া দাও। সুতরাং আমাকে সম্মুখে বসাইলেন। তারপর বলিলেন, ইহাকে অর্থাৎ কুসুমকে আমার নিকট উঠাইয়া দাও। এবং তাহাকে পিছনে বসাইলেন। উবাইদুল্লাহ্ হযরত আববাস (রাঃ)এর নিকট কুসুম অপেক্ষা অধিক প্রিয় ছিলেন। অতএব তিনি হযরত আব্বাস (রাঃ)এর কথা স্মরণ করতঃ কুসুমকে লইয়া উবাইদুল্লাহ্কে ছাড়িতে কোনরূপ লজ্জাবোধ করিলেন না। হযরত আব্দুল্লাহ্ ইবনে জাস্ফর রোঃ) বলেন, অতঃপর তিনি আমার মাথায় তিনবার হাত বুলাইয়া দিলেন এবং প্রতিবার এই দৌয়া করিলেন, “আয় আল্লাহ্ জাফরের সন্তানদের জন্য আপনি তাহার খলীফা স্থলাভিষিক্ত) হইয়া যান।” মুনতাখাব) হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) বলেন, আমি হযরত হাসান ও হুসাইন দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।