Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২৩০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) তীহার গোসলের পর কিছু পানি পাত্রে অবশিষ্ট রহিয়া গেল। তিনি বলিলেন, ইচ্ছা হয় ইহা (নিজের জন্য) উঠাইয়া লও, অথবা ইহার সহিত আরো পানি মিশ্রিত করিয়া লও । আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌, এই অবশিষ্ট পানি আমার নিকট অন্য পানি মিশ্রন অপেক্ষা অধিক প্রিয়। সুতরাং আমি উহা দ্বারা গোসল করিলাম, আর তিনি আমার জন্য পর্দা ধরিলেন। আমি বলিলাম, আপনি আমার জন্য পর্দা ধরিবেন না। তিনি বলিলেন, অবশ্যই, তুমি যেমন আমার জন্য পর্দা ধরিয়াছ আমিও তোমার জন্য পর্দা ধরিব। (মুনতাখাব) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে_ ইব্রাহীম রোঃ) ও হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, সন্তানের প্রতি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক দয়ালু আমি আর কাহাকেও দেখি নাই। তিনি বলেন, মদীনার উচু এলাকায় তাহার ছেলে ইব্রাহীমকে দুধ পান করাইবার জন্য দেওয়া হইয়াছিল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহাকে দেখিবার জন্য যাইতেন, আর আমরাও তীহার সহিত যাইতাম। তাহার ধাত্রী মাতার স্বামী কর্মকার ছিলেন বিধায় তাহার ঘর ধোঁয়াচ্ছন্ন হইয়া থাকিত। আর তিনি সেই ধোয়াচ্ছন্ন ঘরের ভিতর প্রবেশ করিয়া ছেলেকে কোলে লইতেন ও চুম্বন করিতেন। অতঃপর ফিরিয়া আসিতেন। বর্ণনাকারী আমূরু (রহঃ) বলেন, ইব্রাহীমের ইন্তেকালের পর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইব্রাহীম আমার পুত্র। দুগ্ব পানকালে তীহার মৃত্যু হইয়াছে। অতএব দুইজন ধাত্রী তাঁহাকে বেহেশতে দুধ পান করাইবে এবং তীহার দুগ্ধ পানের মেয়াদ পূর্ণ করিবে। মুসলিম) হযরত আব্দুল্লাহ্‌ ইবনে হারিস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আববাস (রাঃ)এর তিন পুত্র হযরত আব্দুল্লাহ্‌, উবাইদুল্লাহ্‌ ও কাসীরকে কাতারবন্দি করিয়া দাড় করাইতেন এবং বলিতেন, তোমাদের মধ্যে যে আমাকে প্রথম স্পর্শ করিতে পারিবে তাহাকে এই এই দিব। অতঃপর তাহারা দৌড় প্রতিযোগিতা করিতেন এবং তাঁহার বুক ও পিঠের উপর আসিয়া পড়িতেন। আর তিনি তাহাদিগকে চুম্বন করিতেন ও জড়াইয়া ধরিতেন। (আহমাদ) দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।