হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২২৯ ওয়াসাল্লামের সহিত বদর যুদ্ধে গিয়াছেন, তিনি তখন বালক ছিলেন, তাহার খেদমত করিতেন। (মুনতাখাব) কতিপয় আনসারী যুবক ও সাহাবা রোঃ)দের খেদমত! হযরত আনাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আঞ্জাম দিবার জন্য আনসারদের বিশজন যুবক সদা প্রস্তত থাকিতেন। তিনি কোন কাজের এরাদা করিলে তাহাদিগকে প্রেরণ করিতেন। (বাযযার) অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাঃ) বলিয়াছেন, সাহাবাদের মধ্য হইতে চার জন অথবা পাঁচজন সর্বদাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত থাকিতেন। অথবা অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আবু সাঈদ রোঃ) বলিয়াছেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পালাক্রমে থাকিতাম। তীহার নিজের কোন প্রয়োজনে, অথবা যে কোন কাজে তিনি আমাদিগকে পাঠাইতেন। এইরূপে কখনও সওয়াবের আশায় পালাক্রমে অবস্থানকারীদের সংখ্যা অধিক হইয়া যাইত। একবার আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করিতেছিলাম, এমন সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিয়া বলিলেন, কিসের এই কানাকানি? আমি কি তোমাদিগকে কানাকানি করিতে নিষেধ করি নাইঃ.. অপর রেওয়ায়াতে আছে যে, আসেম ইবনে সুফিয়ান রেহঃ) হযরত আবু দারদা রোঃ) অথবা হযরত আবু যার রোঃ)কে বলিতে শুনিয়াছেন যে, তিনি বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই অনুমতি চাহিলাম যে, আমি তাহার দরজার নিকট ঘুমাইব এবং তাঁহার কোন প্রয়োজন হইলে আমাকে জাগাইবেন। সুতরাং তিনি আমাকে ইহার অনুমতি দিলেন এবং আমি সেই রাত্র তীহার দরজায় ঘুমাইলাম। হযরত হোযাইফা (রাঃ) বলেন, একবার রমযান মাসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামায পড়িলাম। তারপর তিনি গোসল করিবার জন্য উঠিলেন। আমি তাহার জন্য (কাপড় দ্বারা) পর্দা করিলাম। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।