হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২২৭ তুমি কে? মহিলা বলিলেন, জাসৃসামাহ মুযানিয়াহ্। তিনি বলিলেন, বরং তুমি হাস্সানাহ্ মুযানিয়াহ্, তোমরা কেমন আছ? তোমাদের অবস্থা কেমন? আমাদের ইয়া রাসূলাল্লাহ, আমার পিতা-মাতা আপনার উপর কোরবান হউক ! অতঃপর মহিলাটি চলিয়া গেলে আমি বলিলাম, এইরূপ এক বৃদ্ধার প্রতি আপনি এরূপ মনোযোগ প্রদান করিতেছেন! তিনি বলিলেন, হে আয়েশা, এই মহিলা খাদীজার যুগে আমাদের নিকট আসা-যাওয়া করিত, আর পুরাতন সম্পর্কের খাতির করা ঈমানের একটি অঙ্গ। বোইহাক্ী) বাইহাক্কী হইতে বর্ণিত অপর এক রেওয়ায়াতে আছে যে, হযরত আয়েশা (রাঃ) বলিয়াছেন, এক বৃদ্ধা মহিলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিতেন। তিনি তাহার আগমনে আনন্দিত হইতেন ও তাহার সম্মান করিতেন। আমি বলিলাম, আমার পিতা-মাতা আপনার উপর কোরবান হউন, আপনি এই বৃদ্ধা মহিলার সহিত এরূপ ব্যবহার করিয়া থাকেন যাহা আর কাহারো সহিত করেন না! তিনি বলিলেন, এই মহিলা খাদীজার যুগে আমাদের নিকট আসা যাওয়া করিত। তুমি কি জাননা, মুহাববাতের সম্মান করা ঈমানের একটি অঙ্গ? ইমাম বুখারী (রহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, হযরত আবু তোফায়েল রোঃ) বলিয়াছেন, আমি জেএররানা নামক স্থানে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত বন্টন করিতে দেখিয়াছি। আমি তখন অল্প বয়স্ক বালক ছিলাম। উটের একটি অঙ্গ বহন করিতে পারিতাম। তাঁহার নিকট একজন মহিলা আসিলেন। তিনি তাহার জন্য চাদর বিছাইয়া দিলেন। তাঁহাকে দুধ পান করাইয়া ছিলেন। (বুখারী) এক হাবশী গোলামের সহিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার-ব্যবহার হযরত ওমর (রোঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া দেখিলাম, তাহার অল্প বয়স্ক হাবশী দ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।