Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) অর্থ ঃ হে নবী আপনি আপনার স্ত্রীগণকে বলিয়া দিন, তোমরা যদি পার্থিব জীবন এবং উহার চাকচিক্য কামনা কর, তবে আস, আমি তোমাদিগকে কিছু সম্বল প্রদান করি এবং তোমাদিগকে সন্ভাবে বিদায় করিয়া দেই, আর যদি তোমরা আল্লাহ্‌ তায়ালাকে এবং তীহার রাসূলকে চাও এবং আখেরাত কামনা কর তবে তোমাদের সৎকর্ম পরায়ণদের জন্য আল্লাহ্‌ তায়ালা মহান পুরস্কার প্রস্তুত করিয়া রাখিয়াছেন। হযরত আয়েশা (রাঃ) বলিলেন, আপনার ব্যাপারে আমি আমার পিতা- মাতার সহিত পরামর্শ করিব? বর আমি তো আল্লাহ্‌ তায়ালা ও তীহার রসুলকে গ্রহণ করিলাম। এবং আপনার নিকট আমার এই অনুরোধ যে, আমি যাহা গ্রহণ করিয়াছি তাহা আপনি আপনার অন্য কোন স্ত্রীকে জানাইবেন না। তিনি বলিলেন, আল্লাহ্‌ তায়ালা আমাকে কঠোর স্বভাব দিয়া পাঠান নাই, বরং আমাকে শিক্ষা ও সহজ করিবার উদ্দেশ্যে পাঠাইয়াছেন। সুতরাং তুমি যাহা গ্রহণ করিয়াছ, কেহ আমাকে তাহা জিজ্ঞাসা করিলে বলিয়া দিব। আহমাদ) হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আয়েশা রোঃ) বলিয়াছেন, তালাক গ্রহণের অধিকার প্রদান সম্পর্কিত আয়াত নাযিল হইলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাকে বলিলেন, আমি তোমার নিকট একটি বিষয় পেশ করিব। শীঘ্রই কোন সিদ্ধান্ত গ্রহণ করিবার প্রয়োজন নাই, বরং তুমি তোমার পিতা-মাতার সহিত প্রথম পরামর্শ করিয়া লও। হযরত আয়েশা (রাঃ) বলেন, পিতা-মাতার সহিত পরামর্শের কথা তিনি এই জন্য বলিলেন যে, যেহেতু তিনি জানেন, আমার পিতা-মাতা কখনও আমাকে তীহার সহিত. বিচ্ছেদের কথা বলিবেন না। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ্‌ তায়ালা বলিয়াছেন__ [চিতা হি 4 ০০531559052 অর্থাৎ পূর্বোক্ত দুইটি আয়াত তেলয়াত করিলেন। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি বলিলাম, আমি এই বিষয়ে আমার পিতা-মাতার সহিত পরামর্শ করিব? বরং আমি তো আল্লাহ্‌ ও তাহার রাসূল এবং আখেরাতকে গ্রহণ করিলাম। তারপর তিনি তীহার সকল বিবিগণকে দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।