২২২ হায়াতুস্ সাহাবাহ্ রাঃ) তোমাদের অপেক্ষা অতি উত্তমা পত্রীসমূহ প্রদান করিবেন, যাহারা মুসলিমা, মুমিনা, অনুগত, তওবাকারিণী, ইরাদতকারিণী রোযা পালনকারিণী, কতক বিধবা ও কতক কুমারী হইবে ।” হযরত ওমর রোঃ) বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি তাহাদিগকে তালাক দিয়া দিয়াছেন? তিনি বলিলেন, না। অতএব আমি মসজিদের দরজায় দাড়াইয়া উচ্চস্বরে ঘোষণা করিলাম যে, তিনি বিবিগণকে তালাক দেন নাই। আর আমার এই সম্পূর্ণ কার্যকলাপের স্বপক্ষে আয়াত নাযিল হইল-- ২১১৮৮৪৮৭৯৮৯ ৯৬৮০৬ ৪ ৫ গা গণ পা্গ 2 পা পাপা ০৪ পপ 45555705044 ৮৪৮৮১5১5059 ৮ 2 অর্থ £ 'আর যখন তাহাদের নিকট কোন বিষয়ের খবর পৌছে, তাহা নিরাপত্তার হউক বা ভয়ের হউক, তবে উহা (তৎক্ষণাৎ) প্রচার করিয়া দেয়, আর যদি তাহারা উহাকে রাসূলের উপর এবং তাহাদের মধ্যে যাহারা এইরূপ বিষয় বুঝিতে সক্ষম তাহাদের উপর সমর্পণ করিত, তাহা হইলে যাহারা ইহাদের মধ্যে সংবাদের সঠিক তথ্য অনুসন্ধান করিয়া লয় তাহারা জানিয়া লইত। হযরত ওমর (রাঃ) বলিলেন, আমিই সেই সঠিক তথ্য অনুসন্ধান করিয়াছি। হযরত জাবের রোঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর বসিয়াছিলেন, এবং লোকজন তাঁহার দ্বারে বসিয়াছিল, এমন সময় হযরত আবু বকর (রাঃ) আসিয়া প্রবেশের অনুমতি চাহিলেন। কিন্তু অনুমতি হইল না। তারপর হযরত ওমর (রাঃ) আসিলেন এবং অনুমতি চাহিলেন। তাহার জন্যও অনুমতি হইল না। অতঃপর হযরত আবু বকর রোঃ) ও হযরত ওমর (রাঃ)এর জন্য অনুমতি হইল। তাঁহারা ভিতরে প্রবেশ করিয়া দেখিলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসিয়া আছেন এবং তাহার চারিপার্শে তাহার বিবিগণ উপস্থিত আছেন। হযরত ওমর (রাঃ) বলেন, আমি মনে মনে বলিলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।