২২০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) এমন লোকদেরকে পাইলাম, যাহাদের মেয়েরা পুরুষদের উপর প্রধান্যতা বিস্তার করিয়া চলে। আমাদের মেয়েরাও উহাদের দেখাদেখি এরূপ করিতে শিখিয়াছে। সুতরাং আমি আমার স্ত্রীর উপর একদিন রাগ করিলে সে আমার সহিত প্রতিউত্তর করিতে আরন্ত করিল। আমি তাহার এই প্রতিউত্তর না পছন্দ করিলে সে বলিল, আপনি আমার প্রতিউত্তরকে কেন অপছন্দ করিতেছেন? খোদার কসম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তাহার সহিত প্রতিউত্তর করিয়া থাকেন, এবং তাহাদের কেহ সারাদিন সন্ধ্যা পর্যন্ত তাঁহার সহিত কথাবার্তাও বন্ধ করিয়া রাখেন। শুনিয়া আমি বলিলাম, যে এইরূপ করিবে সে সব হারাইবে ও তাহার সর্বনাশ হইবে। তাহার কি এই ভয় নাই যে, আল্লাহ্র রাসূল অসন্তূষ্ট হইলে আল্লাহ্ও তাহার প্রতি অসন্তুষ্ট হইবেন? আর এই ভয় নাই যে, পরিণামে সে ধবৎস হইয়া যাইবে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া) মুচকি হাসিলেন। আমি বলিলাম, ইয়া অপেক্ষা সুন্দরী ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিক প্রিয় বলিয়া তুমি কোন প্রকার ধোকায় পড়িয়া যাইও না। হেহা শুনিয়া) তিনি কথা বলিব কিঃ তিনি বলিলেন, হা। অতএব আমি বসিয়া পড়িলাম এবং মাথা উঠাইয়া ঘরের ভিতর দেখিলাম । খোদার কসম, উহার মধ্যে দৃষ্টি আকর্ষণ করিবার মত কোন জিনিষ আমি দেখিলাম না। মাত্র তিনটি চামড়া ছিল। আমি বলিলাম, ইয়া রাসুলাল্লাহ্, দোয়া করুন, যেন আল্লাহ্ তায়ালা আপনার উম্মতকে ্বচ্ছলতা দান করেন। তিনি পারস্য ও রোমবাসীকে কিরূপ স্বচ্ছলতা দিয়া রাখিয়াছেন ! অথচ তাহারা আল্লাহ্র এবাদত করে না। ইহা শুনিয়া তিনি সোজা হইয়া বসিলেন এবং বলিলেন, হে ইবনে খাত্তাব, তুমি কি এখনও সন্দেহের মধ্যে আছ? তাহারা তো এমন কাওম যাহাদের উত্তম পাওনাগুলি তাহাদিগকে দুনিয়াতেই দিয়া দেওয়া হইয়াছে। আমি বলিলাম, -আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, ইয়া রাস্ূলাল্লাহ্! | হেযরত ওমর (রাঃ) বলেন) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক নারাজীর দরুন একমাস কাল ধিবিগণের নিকট যাইবেন না ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।