হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২১৯ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বিবিগণকে তালাক দিয়া দিয়াছেন। আমি বলিয়া উঠিলাম, হাফসা সবই হারাইয়াছে, তাহার সর্বনাশ হইয়াছে। আমারও ধারণা ছিল এরূপ একটা কিছু ঘটিবে। অতঃপর ফজরের নামায পড়িয়া আমি ভালরূপে কাপড় পরিলাম। তারপর বাহির হইয়া হাফ্সার নিকট যাইয়া দেখিলাম, সে কীদিতেছে। জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদিগকে তালাক দিয়াছেন? সে বলিল, জানি না, তবে তিনি এই উপরের কোঠায় পৃথক অবস্থান করিতেছেন। আমি তাহার হাবশী গোলামের নিকট আসিয়া বলিলাম, ওমরের জন্য (ভিতরে প্রবেশের) অনুমতি প্রার্থনা কর। গোলাম ভিতরে প্রবেশ করিয়া আবার বাহির হইয়া আসিয়া বলিল, আমি আপনার কথা বলিয়াছি ; কিন্ত তিনি চুপ রহিয়াছেন। আমি সেখান হইতে মিন্বারের নিকট আসিলাম। দেখিলাম, মিম্বারের নিকট কতিপয় লোক বসিয়া আছেন, তাহাদের কেহ কেহ কীদিতেছেন। কিছুক্ষণ সেখানে বসিয়া রহিলাম, কিন্তু মনের ভিতর অস্থিরতা বৃদ্ধি পাইলে আবার আসিয়া গোলামকে বলিলাম, ওমরের জন্য অনুমতি প্রার্থনা কর। গোলাম বাহির হইয়া আসিল এবং বলিল, আমি আপনার কথা বলিয়াছি, কিন্তু তিনি চুপ রহিয়াছেন। ইহা শুনিয়া পুনরায় মিন্বারের নিকট আসিয়া বসিলাম। তারপর অন্তরের অস্থিরতা কৃদ্ধি পাইলে আবার গোলামের নিকট আসিয়া বলিলাম, ওমরের জন্য অনুমতি প্রার্থনা কর। সে. ভিতরে প্রবেশ করিয়া আবার বাহির হইয়া আসিল এবং বলিল, আমি আপনার কথা বলিয়াছি, কিন্ত তিনি চুপ রহিয়াছেন। অতঃপর আমি ফিরিয়া চলিতেই গোলাম আমাকে ডাকিল এবং বলিল, ভিতরে প্রবেশ করুন, আপনার জন্য অনুমতি দিয়াছেন। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম, তিনি একটি চাটাইয়ের উপর হেলান দিয়া বসিয়া আছেন। অপর এক রেওয়ায়াতে আছে, তিনি একটি চাটাইয়ের উপর হেলান দিয়া বসিয়া আছেন, আর তাহার পাঁজরে চাটাইয়ের দাগ বসিয়া গিয়াছে। আমি রলিলাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আপনার বিবিগণকে তালাক দিয়াছেন? তিনি আমার প্রতি মাথা উঠাইয়া বলিলেন, না। আমি বলিলাম, আল্লাহু আকবার! ইয়া রাসূলাল্লাহ, আমাদের অবস্থা যদি আপনি দেখিতেন। আমরা কুরাইশগণ মেয়েদের উপর প্রধান হইয়াছিলাম। কিন্তু মদীনায় আসিয়া দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।