২১৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) প্রতিউত্তরকে কেন খারাপ মনে করিতেছেন? খোদার কসম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণও তীহার সহিত প্রতি উত্তর করিয়া থাকেন। এবং তাঁহাদের কেহ তীহার সহিত সারাদিন সন্ধ্যা পর্যন্ত কথা-বার্তা বন্ধ করিয়া রাখেন। হযরত ওমর (োঃ) বলেন, আমি হাফসার নিকট যাইয়া জিজ্ঞাসা করিলাম, তুমি কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত প্রতি উত্তর করিয়া থাক? সে বলিল, হা। আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কি এই কারণে সারাদিন সন্ধ্যা পর্যন্ত তাঁহার সহিত কথা-বার্তা বন্ধ করিয়া রাখ? সে বলিল হা। আমি বলিলাম, তোমাদের যে কেহ এই কাজ করিবে সে সবই হারাইবে, তাহার সর্বনাশ হইবে। তাহার কি এই ভয় নাই যে, আল্লাহর রাসূল অসন্তুষ্ট হইলে আল্লাহ্ও তাহার প্রতি অসন্তুষ্ট হইবেন? আর এই ভয় নাই যে, পরিণামে সে ধ্বংস হইয়া যাইবে? তুমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত প্রতি উত্তর করিও না। এবং তাহার নিকট কিছু চাহিও না। তোমার যাহা ইচ্ছা হয় আমার নিকট চাহিয়া লইও। আর তোমার প্রতিবেশিনী তোমার অপেক্ষা সুন্দরী ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অধিক প্রিয় বলিয়া তৃমি কোন প্রকার ধোকায় পড়িয়া যাইও না। এই কথার দ্বারা তাহার উদ্দেশ্য হযরত আয়েশা রোঃ) ছিলেন। হযরত ওমর (রোঃ) বলেন, আমার এক আনসারী প্রতিবেশী ছিল। আমরা উভয়ে পালাক্রমে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত থাকিতাম। একদিন তিনি থাকিতেন, আর একদিন আমি। তাহার পালার দিন ওহী ইত্যাদি যাহা কিছু অবতীর্ণ হইত, তিনি আমার নিকট আসিয়া আমাকে সে খবর জানাইতেন। এবং আমার পালার দিন আমিও তদ্রপ তাহার নিকট আসিয়া জানাইতাম। হযরত ওমর রোঃ) বলেন, আমরা তখনকার সময় আলোচনা করিতাম যে, গাস্সানীগণ আমাদের উপর আক্রমণ করিবার উদ্দেশ্যে তাহাদের ঘোড়ার পায়ে নাল লাগাইতেছে। এমতাবস্থায় একদিন যেদিন আমার সঙ্গীর পালা ছিল, তিনি এশার সময় আমার দ্বারে করাঘাত।করিয়া আমাকে ডাকিলেন। আমি বাহির হইয়া আসিলে বলিলেন, এক গুরুতর ব্যাপার ঘটিয়া গিয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম, তাহা কি? গাস্সানীগণ আসিয়া পড়িয়াছে কি? তিনি বলিলেন, না, বরৎ উহা অপেক্ষা গুরুতর ও বিরাট। রাসূলুল্লাহ্ দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।