হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ২১৭ হযরত ওমর (রাঃ)এর নিকট রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মধ্য হইতে সেই দুইজনের কথা জিজ্ঞাসা করি যাহাদের সম্পর্কে আল্লাহ্ তায়ালা বলিয়াছেন__ (৩৮৬ ০-১০১০৪/৪১০৮০০) অর্থাৎ যদি তোমরা আল্লাহ্র নিকট তওবা কর (তবে উত্তম, কেননা) তোমাদের অন্তর (অন্যায়ের প্রতি) ঝুকিয়া পড়িয়াছে। অতএব একবার হযরত ওমর (রাঃ) হজ্ব করিলেন। আমিও হজ্ব করিলাম। অতঃপর ফিরিবার পথে এক জায়গায় তিনি রাস্তা হইতে সরিয়া গেলেন। আমিও পানির পাত্র লইয়া তাহার সহিত গেলাম। তিনি জরুরত সারিয়া ফিরিয়া আসিলে আমি তাহার হাতে পানি ঢালিয়া দিলাম এবং তিনি ওযু করিলেন। তখন আমি জিজ্ঞাসা করিলাম, আমীরুল মুমিনীন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্য হইতে সেই দুইজন কাহারা যাহাদের সম্পর্কে আল্লাহ্ তায়ালা: এই আয়াত নাধিল করিয়াছেন_ 655 55 55554)05) হযরত ওমর (রাঃ) বলিলেন, হায় আশ্চর্য তোমার জন্য, হে ইবনে আববাস! বর্ণনাকারী যুহরী রেহঃ) বলেন, খোদার কসম, তিনি তাহার এই প্রশ্নকে অপছন্দ করিয়াছেন, কিন্তু তথাপি গোপন করেন নাই। তিনি বলিলেন, তাহারা দুইজন হাফসা ও আয়েশা (রাঃ)। অতঃপর তিনি (বিস্তারিত) হাদীস বর্ণনা করিতে আরম্ভ করিলেন এবং বলিলেন, আমরা কুরাইশগণ মেয়েদের উপর প্রধান হইয়া থাকিতাম। কিন্তু আমরা মদীনায় আসিয়া দেখিলাম, উহাদের মেয়েরা পুরুষদের উপর প্রাধান্যতা বিস্তার করিয়া আছে। অতএব আমাদের মেয়েরাও তাহাদের মেয়েদের নিকট হইতে তাহা শিখিতে আরম্ত করিল। হযরত ওমর (রাঃ) বলেন, মদীনার আওয়ালিতে (অর্থাৎ উচু প্রান্তে) বনু উমাইয়া ইবনে যায়েদের এলাকায় আমার বাড়ী ছিল। একদিন আমি আমার স্ত্রীর উপর রাগ করিলে সে আমার সহিত প্রতিউত্তর করিতে আরন্ত করিল। তাহার এই প্রতিউত্তরকে আমি অপছন্দ করিলে সে আমাকে বলিল, আপনি আমার ফ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।