২১৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) কোন মহিলা তাহাকে একপট মধু হাদিয়া দিয়াছে, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহা হইতে পান করাইয়াছিলেন। মনে মনে বলিলাম, আমি অবশ্যই তীহার জন্য একটা কৌশল করিব। সুতরাং সাওদা বিনতে যামূআহ (রাঃ)কে বলিলাম, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট আসিলে বলিবে, আপনি কি মাগাফির খাইয়াছেন? তিনি বলিবেন, না। তুমি বলিবে, তবে ইহা কিসের দুর্গন্ধ পাইতেছি? তিনি হয়ত বলিবেন, হাফসা আমাকে 'মধুর শরবত পান করাইয়াছে। তুমি বলিবে, মৌমাছি হয়ত উরফুত (মাগাফিরের গাছ)এর রস চুষিয়াছিল। আমি ও তদ্রুপ বলিব, আর তুমিও হে সফিয়্যাহ, এইরূপ বলিবে। হযরত আয়েশা (রাঃ) বলেন, হযরত সাওদা (োঃ) বলিয়াছেন, যে, এ সকল কথাবার্তার পরক্ষণেই হঠাৎ যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আসিয়া উপস্থিত হইলেন, আমার ইচ্ছা হইয়াছিল তৃমি আমাকে যাহা বলিয়াছ, সকল কথা তাঁহাকে জানাইয়া দেই। কিন্তু তোমার ভয়ে বলিতে পারি নাই। অতঃপর তিনি যখন তীহার নিকটবর্তী হইলেন, হযরত সাওদা (োঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ আপনি কি মাগাফির খাইয়াছেন? তিনি বলিলেন, না! সাওদা (রাঃ) বলিলেন, তবে আপনার নিকট হইতে কিসের দুর্গন্ধ পাইতেছি? তিনি বলিলেন, হাফসা আমাকে মধুর শরবত পান করাইয়াছে। সাওদা রোঃ) বলিলেন, মৌমাছি, আমিও তদ্ধপ বলিলাম। তিনি ঘুরিয়া হযরত সাফিয়্যাহ (রাঃ)এর নিকট গেলে তিনিও তীহাকে অনুরূপ বলিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (পরদিন) হযরত হাফসা (রাঃ)এর নিকট গেলেন, তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! আপনাকে সররত দিব কি? তিনি বলিলেন, আমার আর দরকার নাই। হযরত আয়েশা রাঃ) বলেন, হযরত সাওদা (রাঃ) বলিতে বঞ্চিত করিয়াছি! আমি তাহাকে বলিলাম, চুপ করুন। বিবিদের প্রতি রাসূলুল্লাহ (সোঃ)এর নারাজী বা অসম্তোষের ঘটনা হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, আমার দীর্ঘ দিনের আরজু ছিল যে, দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।