হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২১৩ ছোট ঘরটির প্রতি ইঙ্গিত করিলেন। তিনি সেখানে যাইয়া হযরত সাওদা (রাঃ)কে ভয়ে কাপিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হে সাওদা, তোমার কি হইয়াছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া বলিলেন, এখনও বাহির হয় নাই, তবে অবশ্যই বাহির হইবে। এখনও বাহির হয় নাই তবে অবশ্যই বাহির হইবে। অতঃপর তাহাকে সেখান হইতে বাহির করিয়া আনিয়া তাহার কাপড় হইতে ময়লা ও মাকড়সার জাল ঝাড়িয়া দিতে লাগিলেন। তাবারানী হইতে এরূপ বর্ণিত আছে যে, হযরত হাফসা (রাঃ) হযরত আয়েশা রোঃ)কে বলিলেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া দেখিবেন, আমরা কিরূপ ময়লা ও অপচ্ছিন্ন আর এই মেয়েটি আমাদের মাঝে ঝলমল করিতেছে! হযরত আয়েশা রোঃ)এর সহিত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার হযরত আয়েশা রোঃ) হইতে বর্ণিত আছে যে, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়াছিলেন, এমন সময় বাহিরে লোকজন ও ছোট ছেলেমেয়েদের শোরগোল শুনিতে পাইলেন। দেখিলেন, একটি হাবশী মেয়ে নাচিতেছে আর তাহাদের চারিপার্শে লোকজন ভীড় করিয়া আছে। তিনি বলিলেন, হে আয়েশা, আস, দেখ। আমি তাহার কাঁধের উপর মুখ রাখিয়া দেখিতে লাগিলাম। আমি তাহার কীধ ও মাথার মাঝখান দিয়া দীর্ঘ সময় পর্যন্ত দেখিতে থাকিলাম। তিনি বলিতেন, হে আয়েশা তৃপ্ত হইয়াছ? আমি তাহার অন্তরে আমার স্থান যাচাই করিবার উদ্দেশ্যে বলিতাম, না। খোদার কসম। দৌর্ঘ সময় দাঁড়াইয়া থাকার দরুন) আমি তীহাকে বারংবার পা বদল করিতে দেখিয়াছি। এমন সময় হযরত ওমর রোঃ) সেখানে উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া লোকজন ও ছেলেরা পালাইয়া গেল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি মানুষ ও জ্বিন শয়তানদিগকে দেখিলাম যে, তাহারা ওমরকে দেখিয়া পলায়ন করিল। ইবনে আসাকির) বুখারী ও মুসলিম রেহঃ) হযরত আয়েশা রোঃ) হইতে বর্ণনা করিয়াছেন। দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।