Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২১২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) সুতরাং তিনি পাত্র হইতে কিছু হারীরা লইয়া আমার মুখে মাখিয়া দিলেন। ইহাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া উঠিলেন। হযরত সাওদা রোঃ)এর সহিত হযরত আয়েশা ও হাফসা রোঃ)এর আচরণ আবু ইয়া'লা রেহঃ) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী হযরত রাযীনাহ্‌ (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, একবার হযরত সাওদা ইয়ামানিয়া রোঃ) হযরত আয়েশা রোঃ)এর সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। সেখানে হযরত হাফসা বিনতে ওমর রোঃ)ও উপস্থিত ছিলেন। হযরত সাওদা রোঃ) সাজিয়া গুজিয়া পারিপাটি অবস্থায় আসিয়াছিলেন। তিনি ইয়ামানী কামীস ও ইয়ামানী ওড়না পরিয়াছিলেন। চোখের দুই কোণায় ফৌড়ার ন্যায় মাকাল ও জাফরান দ্বারা প্রস্তুত দুইটি টিপ ছিল। বর্ণনাকারিণী উলাইলাহ রেহঃ) বলেন, আমি মেয়েদেরকে উহা দ্বারা সাজ করিতে দেখিয়াছি। তাহার এই সাজ গোজ দেখিয়া হযরত হাফসা রোঃ) হযরত আয়েশা (রাঃ)কে বলিলেন, হে উম্মুল মুমিনীন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আমাদের মাঝে তাহাকে এইরূপ ঝলমল করিতে দেখিবেন। উম্মুল মুমিনীন রোঃ) বলিলেন, হে হাফসা, আল্লাহকে ভয় কর। কিন্তু হযরত হাফসা (রাঃ) বলিলেন, আমি অবশ্যই তাহার এই সাজসজ্জা নষ্ট করিয়া ছাড়িব। হযরত সাওদা (রাঃ) একটু কানে কম শুনিতেন। তিনি উভয়কে আলাপ করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আপনারা কি আলাপ করিতেছেন? হযরত হাফসা (রাঃ) তাহাকে বলিলেন, হে সাওদা, কানা দাজ্জাল বাহির হইয়াছে। হযরত সাওদা (রাঃ) বলিলেন, সত্যই কি? এবং তিনি অত্যন্ত ভীত হইয়া কীপিতে লাগিলেন। বলিলেন, তবে আমি কোথায় লুকাইব? হযরত হাফসা (রাঃ) খেজুর পাতার একটি ছোট ঘর দেখাইয়া বলিলেন, ওই ঘরটিতে লুকাও। ঘরটি ময়লা ও মাকড়সার জালে পরিপূর্ণ ছিল। তিনি উক্ত ঘরে যাইয়া লুকাইলেন। এমন সময় রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া দেখিলেন, ইহারা উভয়ে হাসিতেছেন এবং অত্যাধিক হাসির দরুন কথা বলিতে পারিতেছেন না। তিনি জিজ্ঞাসা করিলেন, হাসির কারণ কি? তিনবার জিজ্ঞাসা করিলেন। তীহারা হাত দ্বারা দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।