হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২১১ বিবাহ করিলেন এবং মোহরম্বরূপ তাহার নিকট একশত দাসী ও প্রত্যেক দাসীর হাতে এক হাজার দিরহাম দিয়া পাঠাইলেন। (তাবরানী) স্ত্রী পুরুষ ও বালকদের পরস্পর আচার ব্যবহার হযরত আয়েশা রোঃ) ও হযরত সাওদা (রাঃ)এর পরস্পর ব্যবহার হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু হারিরা (আটা ও দুধ দ্বারা তৈরী এক প্রকার হালুয়া) প্রস্তুত করিয়া তাহার নিকট আনিলাম। সেখানে হযরত সাওদা (রোঃ)ও উপস্থিত ছিলেন। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উভয়ের মাঝখানে ছিলেন। আমি হযরত সাওদা রোঃ)কে খাইতে বলিলাম; কিন্তু তিনি খাইতে অস্বীকার করিলেন। আমি বলিলাম, আপনাকে অবশ্যই খাইতে হইবে, নতুবা আমি আপনার মুখে মাখিয়া দিব। কিন্তু তিনি তবুও অস্বীকার করিলেন। আমি হারিরার মধ্যে হাত ডুবাইয়া তাহার চেহারায় লেপিয়া দিলাম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ হইয়া হাসিলেন। তারপর নিজ মাখিয়া দাও। সুতরাৎ তিনি আমার মুখে মাখিয়া দিলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাহার পক্ষে হাসিলেন। এমন সময় হযরত ওমর (রাঃ) হেজরা শরীফের নিকট দিয়া) কাহাকেও হে আব্দুল্লাহ ! হে আব্দুল্লাহ ! বলিয়া ডাকিতে ডাকিতে যাইতেছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবিলেন, হয়ত তিনি ভিতরে প্রবেশ করিবেন। অতএব আমাদিগকে বলিলেন, যাও, তোমরা তোমাদের চেহারা ধুইয়া ফেল। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর (রাঃ)কে ভয় পাইতেছেন দেখিয়া সেইদিন হইতে আমিও তাহাকে ভয় করিতে লাগিলাম। (আবু ইয়া'লা) অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার অর্থাৎ হযরত সাওদা (রাঃ)এর জন্য আপন হাটু ভাজ করিয়া দিলেন, যেন তিনি আমার নিকট হইতে প্রতিশোধ লইতে পারেন। দ/্/$/.9111001179.0010
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।