Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২০৭ অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত আমূর ইবনে হোরাইস (রাঃ) হযরত আদি ইবনে হাতেম (রাঃ)এর নিকট প্রস্তাব পাঠাইলে তিনি বলিলেন, আমার ফয়সালার উপর রাজী হইলে বিবাহ দিতে পারি। হযরত আমূর রোঃ) বলিলেন, আমার ব্যাপারে আপনার ফয়সালা কি? তাহা বলুন। তিনি বলিলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুননাতস্বরূপ আমি চারশত আশি দেরহামের ফয়সালা করিতেছি। (ইবনে আসাকির) হযরত বেলাল রোঃ) ও তাঁহার ভাইয়ের বিবাহ শা"বী (রহঃ) বলেন, হযরত বেলাল রোঃ) ও তাহার ভাই ইয়ামানের এক পরিবারের নিকট বিবাহের প্রস্তাব দিতে যাইয়া বলিলেন, আমি বেলাল আর এই ব্যক্তি আমার ভাই। আমরা হাবশা নিবাসী দুই জন গোলাম ছিলাম। আমরা গোমরাহ ছিলাম, আল্লাহ্‌ তায়ালা আমাদিগকে হেদায়াত দান করিয়াছেন। আমরা গোলাম ছিলাম, আল্লাহ্‌ তায়ালা আমাদিগকে স্বাধীন করিয়াছেন। যদি তোমরা আমাদের নিকট বিবাহ দাও তবে আল্‌ হামদুলিল্লাহ্‌। আর যদি না দাও তবে আল্লাহু আকবার। অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত বেলাল (রাঃ)এর একভাই নিজেকে আরবী বলিয়া দাবী করিতেন। সুতরাং একজন আরব মহিলার জন্য বিবাহের প্রস্তাব করিলে তাহারা বলিল, যদি হযরত বেলাল (রাঃ) উপস্থিত হন তবে আমরা তোমার নিকট বিবাহ দিব। হযরত বেলাল রোঃ) উপস্থিত হইয়া সাক্ষ্য দিলেন, এবং বলিলেন, আমি বেলাল ইবনে রাবাহ আর এই ব্যক্তি আমার ভাই। সে চরিত্র ও দ্বীন হিসাবে ভাল নহে। তবে তোমরা যদি চাহ তাহার নিকট বিবাহ দিতে পার। আর যদি না দিতে চাহ তবে নাও দিতে পার। তাহারা বলিল, আপনি যাহার ভাই, তাহার নিকট আমরা বিবাহ দিতে প্রস্তুত আছি। অতঃপর তাহারা তাহার নিকট বিবাহ দিয়া দিল। ইবনে সাণ্দ) ওরওয়া ইবনে রুওয়াইম (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আব্দুল্লাহ্‌ দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।