Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ২০৫ হযরত আবু দারদা রোঃ)এর নিজ মেয়ে দারদাকে বিবাহ দান সাবেত বুনানী (রহঃ) বলেন, ইয়াধীদ ইবনে মুআবিয়া (রাঃ) হযরত আবু দারদা রোঃ)এর নিকট তাহার মেয়ে দারদার জন্য প্রস্তাব পাঠাইলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন। অতঃপর ইয়াধীদের সঙ্গীদের মধ্য হইতে একজন অতিসাধারণ ব্যক্তি ইয়াধীদকে বলিল, “আল্লাহ্‌ তায়ালা আপনার ভাল করুন, আপনি কি আমাকে অনুমতি দান করিবেন যে, তাহাকে বিবাহ করি? ইয়াধীদ বলিল, দূর হও, তোমার নাশ হউক ! সে ব্যক্তি বলিল, আপনি আমাকে অনুমতি দান করুন। ইয়াধীদ বলিল, আচ্ছা! সাবেত বুনানী (রহঃ) বলেন, উক্ত ব্যক্তি প্রস্তাব দিলে হযরত আবু দারদা (রাঃ) তাহার নিকট বিবাহ দিয়া দিলেন। অতঃপর লোকদের মধ্যে ইহা প্রচার হইতে লাগিল যে, হযরত আবু দারদা (রাঃ) ইয়াধীদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করিয়া একজন সাধারণ ও গরীব মুসলমানের নিকট আপন মেয়েকে বিবাহ দিয়াছেন। হযরত আবুদারদা (রাঃ) শুনিয়া বলিলেন, আমি দারদার জন্য মঙ্গল কামনা করিয়াছি। কারণ ইয়ামীদের সহিত বিবাহ হইলে পর যখন খোজা প্রহরীগণ দারদার মাথার নিকট দণ্ডায়মান হইত, আর সুসজ্জিত ঘর দরজা যখন তাহার চক্ষু ধাধাইয়া দিত তখন দারদার কি অবস্থা হইত? তাহার দ্বীন তখন কোথায় থাকিত? হযরত আলী (রোঃ)এর নিজ মেয়ে উম্মে কুলসূম (রাঃ)কে বিবাহ দান হযরত আবু জাস্ফর (রাঃ) বলেন, হযরত ওমর (রাঃ) হযরত আলী রোঃ)এর নিকট তাহার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, সে তো ছোট। কেহ হযরত ওমর (রাঃ)কে বলিল যে, হযরত আলী (রাঃ) বিবাহ না দেওয়ার উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন। সুতরাং তিনি পুনরায় তাহার সহিত কথা বলিলে হযরত আলী (োঃ) বলিলেন, আমি তাহাকে আপনার নিকট পাঠাইয়া দিব। যদি সে রাজী হয় তবে আপনার স্ত্রী হইবে। তিনি মেয়েকে তাহার নিকট পাঠাইলেন। হযরত ওমর (রাঃ) (তাহাকে যাচাই করিবার উদ্দেশ্যে) তাহার পায়ের কাপড় উত্তোলন করিলেন। মেয়ে বলিল, ছাড়ুন। যদি আপনি আমীরুল ড/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।