Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

২০৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আপনি আমাকে আল্লাহ্‌র জন্য পছন্দনীয় বান্দা মনে করেন, আর নিজের জন্য কি পছন্দ করেন না? তারপর সকাল বেলা হযরত সালমান (রাঃ)এর নিকট হযরত ওমর (রাঃ)এর বংশের লোকেরা আসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি কোন প্রয়োজনে আসিয়াছ? তাহারা বলিল, হা। তিনি জিজ্ঞাসা করিলেন, কি সেই প্রয়োজন? তাহা পূর্ণ করা হইবে। তাহারা বলিল, আপনি আপনার প্রস্তাব প্রত্যাহার করুন। (অর্থাৎ হযরত ওমর রোঃ)এর নিকট দেওয়া বিবাহের প্রস্তাব।) তিনি বলিলেন, খোদার কসম, আমি তীহার আমীরী বা তাহার বাদশাহীর দরুন এই প্রস্তাব দেই নাই। আমি ভাবিয়াছিলাম, তিনি একজন নেককার লোক, হয়ত আল্লাহ্‌ তায়ালা তীহার ও আমার মধ্য হইতে কোন নেক সন্তান পয়দা করিতে পারেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, অতঃপর হযরত সালমান (রাঃ) কিন্দায় বিবাহ করিলেন। (আবু নুআইঈম) হযরত আবু দারদা রোঃ)এর বিবাহ সাবেত বুনানী (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আবুদারদা (রাঃ) হযরত সালমান (রাঃ)এর পক্ষ হইতে বনুলাইস গোত্রীয় কোন মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিবার উদ্দেশ্যে তাহার সহিত গেলেন। তিনি সেখানে যাইয়া হযরত সালমান (রাঃ) এর ফজীলত ও তাঁহার ইসলামে অগ্রগামী হওয়ার কথা উল্লেখ করিলেন এবং বলিলেন, তিনি তোমাদের অমুক মেয়ের জন্য প্রস্তাব পাঠাইয়াছেন। তাহারা শুনিয়া বলিল, আমরা সালমানের নিকট বিবাহ দিব না, তবে আপনার নিকট দিতে প্রস্তুত আছি। সুতরাং তাহারা তীহার নিকট বিবাহ দিয়া দিল। তিনি (বিবাহের পর)' সেখান হইতে বাহিরে আসিয়া হযরত সালমান (রোঃ)কে- বলিলেন, এমন একটি ঘটনা ঘটিয়াছে যাহা আপনার নিকট বলিতে আমি লজ্জাবোধ করিতেছি। তিনি জিজ্ঞাসা করিলেন, উহা কি? হযরত আবু দারদা (রাঃ) তাহাকে বিস্তারিত ঘটনা বলিলেন। হযরত সালমান (রাঃ) বলিলেন, বরং আমার জন্য ইহা লজ্জার বিষয় যে, যাহাকে আল্লাহ্‌ তায়ালা আপনার জন্য নির্ধারিত করিয়াছেন আমি তাহার জন্য প্রস্তাব দিতেছি। (আবু নুআঈম) দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।