হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২০৩ এবং তাহারা ঘর হইতে বাহির হইয়া গেলে তিনি দরজার নিকট যাইয়া উহা বন্ধ করিয়া দিলেন এবং পর্দা ঝুলাইয়া দিলেন। তারপর আপন স্ত্রীর নিকট আসিয়া বসিলেন এবং তাহার কপালের চুলের উপর হাত বুলাইয়া বরকতের জন্য দোয়া করিলেন। অতঃপর তাহাকে বলিলেন, আমি যদি তোমাকে কোন বিষয়ে আদেশ করি তৃমি কি তাহা মান্য করিবে? স্ত্রী বলিলেন, আপনি মাননীয় ব্যক্তির আসনে বসিয়াছেন। তিনি বলিলেন, আমার প্রাণপ্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই নসীহত করিয়াছেন যে, আমি যখন আমার: এবাদতের উপর মিলিত হই। সুতরাং তিনি নামাযের উদ্দেশ্যে দীড়াইলেন এবং তাঁহার স্ত্রীও নিজ মুসল্লায় দাঁড়াইয়া গেলেন। উভয়েই যতটা পারিলেন নামায পড়িলেন। তারপর একজন পুরুষ স্ত্রীর সহিত যে বাসনা পূর্ণ করে তিনিও তাহার সে বাসনা পূর্ণ করিলেন। সকাল বেলা তিনি নিজ সঙ্গীগণের নিকট গেলে তাহারা জিজ্ঞাসা করিল, আপনার স্ত্রীকে কেমন পাইলেন? তিনি তাহাদের এই প্রশ্ন এড়াইয়া গেলেন। তারপর তাহারা পুনরায় প্রশ্ন করিল, তিনি এবারও এড়াইয়া গেলেন। তাহারা আবার প্রশ্ন করিলে তিনি আবারও এড়াইয়া গেলেন এবং বলিলেন, আল্লাহ্ তায়ালা পর্দা, ঘর ও দরজা এই জন্য সৃষ্টি করিয়াছেন যাহাতে উহার ভিতর সংঘটিত কার্যাদি গোপন থাকে। যাহা প্রকাশ্যে ঘটে তোমরা শুধু তাহাই জিজ্ঞাসা করিতে পার। আর যাহা গোপনে সংঘটিত হয় তাহা সম্পর্কে কেহ জিজ্ঞাসা করিও না। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি যে, যে ব্যক্তি (্ত্রীর সহিত) গোপন বিষয় অন্যের নিকট বলে তাহার উদাহরণ সেই দুই গাধার ন্যায় যাহারা পথের মাঝে (লোক সম্মুখে) সঙ্গমে লিপ্ত হয়। (আবু নুআঈম) হযরত ইবনে আববাস (রাঃ) হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত সালমান রোঃ) কোন এক সফর হইতে ফিরিয়া আসিলে হযরত ওমর (রাঃ)এর সহিত তীহার সাক্ষাৎ হইল। হযরত ওমর (োঃ) বলিলেন, আপনি আল্লাহ্ তায়ালার কতই না পছন্দনীয় বান্দা! হযরত সালমান রোঃ) বলিলেন, আপনি আমাকে (আপনার কোন মেয়ের সহিত) বিবাহ করাইয়া দিন। তিনি এই ব্যাপারে নিশ্চুপ রহিলেন। হযরত সালমান (রাঃ) বলিলেন, দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।