২০২ হায়াভুস্ সাহাবাহ্ (রাঃ) হযরত সালমান ফারসী রোঃ)এর বিবাহ আবু আব্দুর রহমান সুলামী (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত সালমান (রাঃ) কিন্দার এক মহিলাকে বিবাহ করিলেন এবং শৃশুরালয়েই তাহার সহিত প্রথম রাত্রি যাপন করিলেন। বাসর রাত্রিতে তাহার সঙ্গীগণও তাঁহার সহিত গেলেন। তিনি স্ত্রীর ঘরের নিকট পৌছিয়া তাহাদিগকে বলিলেন, তোমরা ফিরিয়া যাও, তোমাদিগকে আল্লাহ্ তায়ালা আজর দান করুন। জাহেল লোকদের ন্যায় তিনি সঙ্গীদিগকে স্ত্রীর ঘরে প্রবেশ করিতে দিলেন না। তারপর ঘরের দিকে চাহিলেন। ঘর (পর্দা ইত্যাদি দ্বারা) সুসজ্জিত করা হইয়াছিল। তিনি বলিলেন, তোমাদের ঘর কি জ্তবরাক্রান্ত হইয়াছে, না কান্বা শরীফ কিন্দাতে স্থানান্তরিত হইয়াছে? তাহারা বলিলেন, আমাদের ঘর জ্বরাক্রান্তও হয় নাই আর কা'বা শরীফও কিন্দাতে স্থানান্তরিত হয় নাই। অতঃপর দরজার পর্দা ব্যতীত সমস্ত পর্দা সরাইয়া ফেলা হইলে তিনি ঘরে প্রবেশ করিলেন। ঘরে প্রবেশ করিয়া বহু আসবাবপত্র দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, এইগুলি কাহার? তাহারা বলিলেন, এইগুলি আপনার ও আপনার স্ব্রীর আসবাবপত্র। তিনি বলিলেন, আমার প্রাণ প্রিয় রোসূলুল্লাহ্) সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে এরূপ ওসিয়াত করেন নাই, বরং তিনি তো আমাকে এই অসিয়াত করিয়া গিয়াছেন যে, দুনিয়াতে আমার সম্বল যেন একজন মুসাফিরের সম্বল ব্যতীত না হয়। তারপর তিনি অনেক খেদমতগার দেখিয়া জিজ্ঞাসা করিলেন, এই সকল খেদমতগার কাহার জন্য? তাহারা বলিলেন, ইহারা আপনার ও আপনার স্ত্রীর খেদমতগার। তিনি বলিলেন, আমাকে তো আমার প্রাণপ্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসিয়াত করেন নাই, বরং তিনি আমাকে এই অসিয়াত করিয়াছেন যে, আমি যাহাকে বিবাহ করিতে পারি বা বিবাহ দিতে পারি এমন ব্যতীত কাহাকেও (ঘরে) না রাখি। যদি আমি ইহার অধিক কাহাকেও রাখি, আর তাহারা যেনা করে তবে তাহাদের গুনাহের) সমপরিমাণ, বোঝা আমার উপরও হইবে এবং ইহাতে তাহাদের (গুনাহের) বোঝা হইতে কোনরূপ কম করা হইবে না। অতঃপর তীহার স্ত্রীর নিকট উপস্থিত অন্যান্য এবৎ আমার ও আমার স্ত্রীর জন্য ঘর খালি করিবে? তাহারা বলিল, হা, ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।