হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ২০১ এবং বলিলেন যে, তাহার সম্পর্কে আপনার যাহা ইচ্ছা হয় করুন। তিনি জুলাইবীবের সহিত তাহার বিবাহ দিয়া দিলেন। হযরত আবু বারযাহ রোঃ) বলেন, তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জেহাদের উদ্দেশ্যে বাহির হইলেন। আল্লাহ্ তায়ালা তাহাকে বিজয় দান করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, “তোমরা কাহাকেও হারাইয়াছ কি? তাহারা বলিলেন, না। তিনি বলিলেন, কিন্তু আমি জুলাইবীবকে পাইতেছি না। তাহাকে তালাশ কর।” তাহারা তালাশ করিয়া দুশমনের সাতটি লাশের নিকট তাহাকে পাইলেন, যাহাদিগকে তিনি কতল করিয়াছেন এবং অতঃপর তাহারা তাহাকে কতল করিয়াছে। তাহারা বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, এই যে, তাহাকে দুশমনের সাতটি লাশের নিকট পাওয়া গিয়াছে, যাহাদিগকে তিনি কতল করিয়াছেন এবং অতঃপর তাহারা তাহাকে কতল করিয়াছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট আসিলেন এবং বলিলেন, “সাতজনকে কতল করিয়াছে তারপর তাহারা তাহাকে কতল করিয়াছে! সে আমার ও আমি তাহার।” এই কথা দুইবার অথবা, তিনবার বলিলেন। অতঃপর তাহাকে নিজের বাহুর উপর লইলেন। তাহার জন্য কবর খনন করা হইল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহুদ্বয় ব্যতীত তাহার জন্য কোন খাটিয়া ছিল না। তারপর তাহাকে কবরে রাখিলেন। বর্ণনাকারী তাহার গোসল সম্পর্কে কিছু উল্লেখ করেন নাই। বর্ণনাকারী সাবেত (রহঃ) বলেন, আনসারদের মধ্যে এই বিধবার ন্যায় আর কোন বিধবা অধিক খরচকারিণী ছিল না। ইসহাক ইবনে আব্দুল্লাহ্ ইবনে আবি তালহা (রহঃ) সাবেত (রহঃ)কে বলিলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার (বিধবার) জন্য কি দোয়া করিয়াছিলেন তাহা জান কি? তিনি এই দোয়া করিয়াছিলেন_ টিড155896-80525-224) অর্থাৎব_আয় আল্লাহ্ তাহার উপর খায়ের অর্থাৎ মাল দৌলত ঢালিয়া দিন, এবং তাহার জীবনকে তিক্ত ও দুর্বিষহ করিবেন না। বর্ণনাকারী বলেন, আনসারদের মধ্যে আর.কোন বিধবা তাহার অপেক্ষা, এত অধিক খরচকারিণী ছিল না। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।