২০০ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) আপনাকে মাফ করুন।” বর্ণনাকারী হাসান (রহঃ) বলেন, অতঃপর হযরত আবু বকর (রাঃ) কীদিতে কীদিতে চলিয়া গেলেন। (আহমাদ, তাবরানী) হযরত জুলাইবীব রোঃ)এর বিবাহ হযরত আবু বারযাহ আসলামী রোঃ) বলেন, জুলাইবীবের স্বভাব এই ছিল যে, মেয়েদের নিকট যাইত এবং তাহাদের নিকট দিয়া অতিক্রমকালে তাহাদের সহিত তামাশা করিত। সুতরাং আমি আমার স্ত্রীকে বলিলাম, জুলাইবীবকে তোমাদের নিকট কখনও আসিতে দিবে না। যদি সে তোমাদের নিকট আসে তবে আমি এই করিব, এই করিব। হযরত আবু বারয়াহ (রাঃ) বলেন, আনসারদের নিয়ম এই ছিল যে, তাহাদের কাহারো ঘরে কোন মেয়ে বিধবা হইলে সর্বপ্রথম তাহারা দেখিতেন, তাহার প্রতি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আগ্রহ আছে কি না। সুতরাৎ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক আনসারীকে বলিলেন, তোমার মেয়েকে আমার নিকট বিবাহ দাও। আনসারী বলিলেন, অবশ্যই, সাদরে ও সানন্দে ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলিলেন, আমি আমার জন্য চাহিতেছি না। আনসারী বলিলেন, তবে কাহার জন্য? তিনি বলিলেন, “জুলাইবীবের জন্য । আনসারী বলিলেন, আমি মেয়ের মায়ের সহিত পরামর্শ করিব। অতঃপর তাহার মাকে বিবাহের প্রস্তাব দিতেছেন। মা বলিল, অবশ্যই, সানন্দে। আনসারী বলিলেন, তিনি নিজের জন্য চাহিতেছেন না বরৎ জুলাইবীবের জন্য চাহিতেছেন।' মা বলিল, জুলাইবীবের জন্য ! ইস্! জুলাইবীবের জন্য ! ইস্ ! না, খোদার কসম, আমরা তাহার নিকট বিবাহ দিব না। মেয়ের মায়ের মতামত নবী করীম করিলে মেয়ে জিজ্ঞাসা করিল, 'আপনাদের নিকট কে প্রস্তাব দিয়াছেন? তাহার মা জানাইলে মেয়ে বলিল, আপনারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে প্রত্যাখ্যান করিবেন? আমাকে তাহার হাতে সমর্পন করিয়া দিন। নিশ্চয় তিনি কখনও আমাকে বরবাদ করিবেন না তাহার পিতা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 'নিকট যাইয়া সংবাদ বলিলেন দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।