১৯৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) “অনেক, অতি উত্তম।” কিন্তু আমার নিকট ওলীমা করিবার মত কিছু নাই। তিনি বলিলেন, “হে বুরাইদাহ্, তাহার জন্য একটি বকরি জোগাড় কর।” সুতরাং তাহারা আমার জন্য একটি মোটা তাজা ভেড়া জোগাড় করিল। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, "আয়েশার নিকট যাইয়া বল, যেন খাদ্যের থলিটা দিয়া দেয়। হযরত রবীয়াহ (রাঃ) বলেন, “আমি তাহার নিকট আসিয়া রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন তাহা বলিলাম। তিনি বলিলেন, এই সেই থলি যাহাতে সাত সা' সোড়ে তেইশ সের পরিমাণ) যব আছে। খোদার কসম, খোদার কসম, আজ আমাদের নিকট ইহা ব্যতীত আর কোন খাদ্য নাই। তুমি লইয়া যাও। আমি উহা লইয়া আসিয়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত আয়েশা (রাঃ)এর কথাগুলি ব্যক্ত করিলাম। তিনি বলিলেন, “ইহা তাহাদের নিকট লইয়া যাও এবং তাহাদিগকে বল, ইহা দ্বারা রুটি বানাইয়া লয় ও এই ভেড়ার গোশত রান্না করিয়া লয়” অতঃপর আমি উহা তাহাদের নিকট লইয়া গেলে তাহারা বলিল, রুটি আমরা বানাইয়া দিব তবে ভেড়া তোমরা সামলাও । হযরত রাবীয়াহ (রাঃ) বলেন, আমিও আসলাম গোত্রীয় কয়েকজন মিলিয়া ভেড়াটি জবাই করিলাম এবং উহার চামড়া ছিলিয়া রান্না করিলাম। রুটি ও গোশতের ব্যবস্থা হইয়া গেলে আমরা ওলীমা করিলাম এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করিলাম। তারপর হযরত রাবীয়াহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি জমিন দিলেন এবং হযরত আবু বকর রোঃ)কেও একটি জমিন দিলেন। দুনিয়া আসিল, আর আমরা একটি খেজুর গাছ লইয়া বিবাদে লিপ্ত হইলাম। আমি বলিলাম, উহা আমার সীমানায়। হযরত: আবু বকর রোঃ) বলিলেন, উহা আমার সীমানায় ।'আমার :ও তাঁহার মধ্যে উহা লইয়া কথা বাড়াবাড়ি হইল। তিনি আমাকে এমন কথা বলিলেন, যাহাতে আমার মনে ব্যথা লাগিল। তিনি লঙ্জিত হইয়া আমাকে বলিলেন, হে রাবীয়াহ, তুমিও আমাকে এরূপ কথা বলিয়া দাও, যাহাতে বদলা হইয়া যায়। আমি বলিলাম না, আমি এরূপ করিব না। হযরত আবু বকর রোঃ) বলিলেন, তোমাকে ফ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।