Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) বিছানা ছিল একটি ভেড়ার চামড়া। (বাযৃযার) হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা (রাঃ)কে যৌতুক হিসাবে একটি চাদর, একটি মশক ও ইযখির নামক একপ্রকার ঘাস ভর্তি একটি চামড়ার বালিশ দিলেন। (বাইহাকী) হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আমর (রাঃ) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা (রাঃ)কে হযরত আলী (রাঃ)এর ঘরে দিলেন, তখন যৌতৃক হিসাবে তাহার সহিত একটি খামীল, (অর্থাৎ চাদর) খেজুর ছাল ও ইযৃখির (একপ্রকার ঘাস) ভর্তি একটি চামড়ার বালিশ ও একটি মশক দিলেন। আতা (রহঃ) জিজ্ঞাসা করিলেন, খামীল কি জিনিষ? হযরত আবদুল্লাহ রোঃ) বলিলেন, চাদর। তাহারা উক্ত চাদর অর্ধেক বিছাইতেন ও অর্ধেক গায়ে দিতেন। (তাবরানী) হযরত রাবীয়াহ আসলামী রোঃ)এর বিবাহ হযরত রাবীয়াহ আসলামী (রাঃ) বলেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিতাম। একদিন তিনি আমাকে বলিলেন, হে রাবীয়াহ, তুমি বিবাহ করিবে না? আমি বলিলাম, না খোদার কসম, ইয়া রাসূলাল্লাহ, আমি বিবাহ করিতে চাহিনা, আর আমার নিকট স্ত্রীর ভরণ- পোষণের মত কিছু নাই। এবং আপনাকে ছাড়িয়া অন্য কিছুতে মশগুল হওয়া আমি পছন্দ করি না। তিনি আমার কথার কোন প্রতিউত্তর করিলেন না। কিছুদিন পর) আবার তিনি আমাকে বলিলেন, “হে রাবীয়াহ, বিবাহ করিবে না? আমি বলিলাম, আমি বিবাহ করিতে চাহি না, আর আমার নিকট স্ত্রীর ভরণ-পোষণের মত কিছু নাই। আর আপনাকে ছাড়িয়া অন্য কিছুতে মশগুল হওয়া আমি পছন্দ করি না। তিনি নিরব রহিলেন। তারপর আমি মনে মনে দুনিয়া-আখেরাতের কল্যাণ সম্পর্কে আমার অপেক্ষা অধিক অবগত। খোদার কসম, যদি তিনি পুনরায় আমাকে বলেন, বিবাহ করিবে না? তবে আমি বলিব, হা, ইয়া রাসূলাল্লাহ, আপনার যাহা ইচ্ছা, আদেশ করুন। সুতরাং তিনি আবার আমাকে বলিলেন, “হে রাবীয়াহ, বিবাহ করিবে না? আমি বলিলাম, দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।