Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৯৫ তাহার শরীরে ছিটাইয়া দিলেন। তারপর বলিলেন, ফাতেমাকে ডাক। তিনি লজ্জায় ঘর্মান্ত ও জড়সড় হইয়া আসিয়া দাড়াইলে বলিলেন, শান্ত হও, আমার পরিবারস্থদের মধ্য হইতে আমার নিকট সর্বপেক্ষা প্রিয় ব্যক্তির নিকট আমি তোমাকে বিবাহ দিয়াছি। (তাবরানী) হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ফাতেমা (রাঃ)কে বিবাহ দিলেন, তখন পানি আনাইয়া উহাতে কুলি করিলেন এবং হাত মুবারক দ্বারা সেই পানি তাহার অর্থাৎ হযরত (আলী (রাঃ)এর বুকে ও কাঁধে ছিটাইয়া দিলেন, এবং কুল হয়াল্লাহু আহাদ, কুল আউযু বেরাব্বিল ফালাক ও কুল আউযু বেরাব্বিন নাস পড়িয়া তাহাকে দম করিলেন। (ইবনে আসাকির) আলবা ইবনে আহমার রেহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত আলী রোঃ) মেয়ে ফাতেমা (রাঃ)এর জন্য বিবাহের প্রস্তাব দিয়াছি। বর্ণনাকারী বলেন, হযরত আলী (রাঃ) তাহার একটি বর্ম ও অন্যান্য কিছু জিনিষ বিক্রয় করিয়া চারশত আশি দেরহাম পাইলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে উহার এক-তৃতীয়াংশ দ্বারা খুশবু ও বাকী দুই অংশ দ্বারা কাপড় খরিদ করিতে বলিলেন, এবং তিনি এক কলসী পানিতে কুলি করিয়া উহা দ্বারা উভয়কে গোসল করিতে বলিলেন। আর হযরত ফাতেমা (রাঃ)কে বলিলেন, তীহাকে জানানোর পূর্বে যেন তিনি সন্তানকে দুধ পান না করান। কিন্তু হযরত ফাতেমা (রাঃ) হযরত হুসাইন (রাঃ)কে পুর্বেই দুধ পান করাইয়া ফেলিয়াছিলেন। অবশ্য হযরত হাসান (রোঃ)এর জন্মের পর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য এমন কিছু করিয়াছিলেন যাহা তিনি ব্যতীত কেহ জানেনা। এই কারণেই উভয়ের মধ্যে হযরত হাসান রোঃ) অধিক এল্ুমের অধিকারী হইয়াছিলেন। (আবু ইয়ালা) হযরত জাবের (রাঃ) বলেন, আমরা হযরত আলী (োঃ) ও হযরত ফাতেমা (রোঃ)এর বিবাহে উপস্থিত ছিলাম। আমরা ইহা অপেক্ষা উত্তম বিবাহ আর দেখি নাই। আমরা খেজুর ছালের বিছানা বিছাইয়া খেজুর ও কিসমিস আনিয়া খাইলাম। আর বিবাহের রাত্রিতে হযরত ফাতেমা (রাঃ)এর দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।