১৯৪ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) একটি পাত্রে পানি আনাইলেন। তারপর যাহা আল্লাহ্ চাহিলেন (দোয়া ইত্যাদি) পড়িলেন। এবং হযরত আলী রোঃ)এর সিনা ও চেহারা মুছিয়া দিলেন। অতঃপর ফাতেমা রোঃ)কে ডাকিলেন। তিনি আসিয়া দাড়াইলেন, লজ্জায় তাহার পায়ের সহিত চাদর জড়াইয়া পড়িয়া যাইবার উপক্রম হইলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত পানি হইতে কিছুটা তাহার উপর ছিটাইয়া দিলেন এবং আল্লাহ্ যাহা চাহিলেন দোয়া করিলেন। তারপর তাহাকে বলিলেন, জানিয়া রাখ, আমার পরিবারস্থদের মধ্য হইতে আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তির নিকট তোমাকে বিবাহ দিতে আমি কোনরূপ ত্রুটি করি নাই। অতঃপর তিনি পর্দা অথবা দরজার পিছনে কাহারো ছায়া দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কে? জবাব আসিল, আসমা । তিনি জিজ্ঞাসা করিলেন, আসমা বিনতে উমাইস কি? জবাব দিলেন, হা, ইয়া রাসূলুল্লাহ্! জিজ্ঞাসা করিলেন, রাসূলুল্লাহর সম্মানে আসিয়াছ কি? তিনি জবাব দিলেন হা, নব পরিণীতা যুবতী মেয়েদের বাসর কোন প্রয়োজন হইলে তাহাকে বলিতে পারে। হযরত আসমা (রাঃ) বলেন, তিনি আমার জন্য এমন দোয়া করিলেন, যাহা আমার নিকট আমার সকল আমল অপেক্ষা অধিক নির্ভরযোগ্য । তারপর হযরত আলী (াঃ)কে “তোমার পরিবারকে লও” বলিয়া বাহির হইয়া গেলেন এবং আপন বিবিদের হুজরার দিকে যাইতে যাইতে তিনি উভয়ের জন্য দোয়া করিতেছিলেন। হযরত আসমা বিনতে উমাইস (রোঃ) হইতে অপর রেওয়ায়াতে এরূপ বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন, ফাতেমা বিনতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসর রাত্রিতে আমি নিকটে ছিলাম। সকাল বেলা নবী উম্মে আইমান (রাঃ) উঠিয়া দরজা খুলিয়া দিলেন। তিনি তাহাকে বলিলেন, হে উম্মে আইমান, আমার ভাইকে ডাক। উম্মে আইমান (রাঃ) বিস্মিত হইয়া) বলিলেন, আপনার ভাই, অথচ আপনার মেয়েকে বিবাহ করিয়াছে। তিনি বলিলেন, তাহাকে আমার নিকট ডাকিয়া আন। (উপস্থিত অন্যান্য) মেয়েরা নড়িয়া চড়িয়া উঠিল। তিনি এক কোণায় বসিলেন। তারপর হযরত আলী (রাঃ) উপস্থিত হইলে তিনি তাহার জন্য দোয়া করিলেন এবং সমান্য পানি দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।