হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১৯১ ওয়াসাল্লামের নিকট যান না? হয়ত আপনার নিকট বিবাহ দিয়া দিবেন। আমি বলিলাম, আমার নিকট কি কিছু আছে যে, আমি বিবাহ করিব? সে বলিল, আপনি যদি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যান তবে আপনার সহিত বিবাহ দিয়া দিবেন। হযরত আলী (রাঃ) বলেন, খোদার কসম, সে আমাকে এইরূপে আশা দিতে লাগিল যে, শেষ পর্যন্ত আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলাম। কিন্তু তাহার সম্মুখে বসিয়া আমার মুখ বন্ধ হইয়া গেল। খোদার কসম, তীহার বুযু্গী ও ভয়ে আমি বাকশক্তি হারাইয়া ফেলিলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কেন আসিয়াছ?ঃ কোন প্রয়োজন আছে কি? হযরত আলী (রাঃ) বলেন, আমি নিশ্চুপ রহিলাম। তিনি বলিলেন, তুমি বোধ হয় ফাতেমার জন্য বিবাহের পয়গাম দিতে আসিয়াছ। আমি বলিলাম, হা। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নিকট কি এমন কিছু আছে যাহা দ্বারা তাহাকে হালাল করিবে? (অর্থাৎ মোহর দিবার মত কিছু আছে কি?) আমি বলিলাম, না, খোদার কসম, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলিলেন, আমি তোমাকে যে লৌহ বর্ম দিয়াছিলাম, তাহার কি হইল? হযরত আলী (রাঃ) বলেন, সেই পাক যাতের কসম যাহার হাতে আমার প্রাণ, উহা একটি হুতামী অর্থাৎ হুতামা ইবনে মুহারিব গোত্রের তৈরী বর্ম ছিল, যাহার দাম চার দেরহামও হইবে না। (অপরাপর সহীহ রেওয়ায়াত অনুযায়ী উহার মূল্য চারশত আশি দেরহাম ছিল।) আমি বলিলাম, উহা আমার নিকট আছে। তিনি বলিলেন, আমি তোমার নিকট তাহাকে বিবাহ দিয়া দিলাম। কর। ইহাই ছিল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রোঃ)এর মোহর। - হযরত বুরাইদাহ্ (রাঃ) বলেন, কিছু সংখ্যক আনসারী রোঃ) হযরত আলী (রোঃ)কে বলিলেন, আপনি হযরত ফাতেমা (রাঃ)এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহের প্রস্তাব করুন। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলে তিনি জিজ্ঞাসা ড/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।