Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) উম্মুল ফজল হযরত আব্বাস রোঃ)এর স্ত্রী ছিলেন। হযরত আববাস (রাঃ) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তাহার বিবাহ দিয়া দিলেন। ইহার পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারেফ নামক স্থানে কিছু সময় অবস্থান করিলেন। হযরত মাইমূনা রোঃ) সেখানে পৌছিলে তিনি তাহার সহিত সারেফেই প্রথম রাত্রি যাপন করিলেন। আর আল্লাহ তায়ালা তকৃদ্ধীরে এ রকমই লিখিয়াছিলেন যে, হযরত মাইমূনাহ্‌ (রাঃ) ইহার কিছুকাল পর সেই জায়গায়ই ইন্তেকাল করিলেন যেখানে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সহিত প্রথম রাত্রি যাপন করিয়াছিলেন। অপর এক রেওয়ায়াতে হযরত ইবনে আববাস রোঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাইমুনাহ্‌ (রাঃ)কে বিবাহ করার পর তিনদিন মকা শরীফে অবস্থান করিলেন। তৃতীয় দিন হুওয়াইতাব ইবনে আব্দুল উষ্যা কুরাইশদের একদল লইয়া উপস্থিত হইল, এবং তাহারা বলিল, আপনার সময় শেষ হইয়া গিয়াছে, সুতরাং আপনি আমাদের শহর হইতে বাহির হইয়া যান। তিনি বলিলেন, তোমরা যদি আমাকে তোমাদের মধ্যে থাকিয়া বাসর রাত্রি যাপনের সুযোগ দাও, আর আমি তোমাদের জন্য খানা প্রস্তত করি এবং তোমরাও উহাতে শরীক হও তবে তোমাদের কি ক্ষতি? তাহারা বলিল, আপনার খানার আমাদের প্রয়োজন নাই, আপনি আমাদের শহর হইতে বাহির হইয়া যান। অতএব তিনি হযরত মাইমুনাহ্‌ বিনতে হারিস (রাঃ)কে লইয়া বাহির হইয়া গেলেন এবং সারেফ নামক স্থানে পৌছিয়া তাহার সহিত প্রথম রাত্রি যাপন করিলেন। (ইবনে শিহাব) হযরত ফাতেমা রোঃ) ও হযরত আলী (রাঃ)এর বিবাহ হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত ফাতেমা (রাঃ)এর জন্য অন্যান্যদের পক্ষ হইতে) বিবাহের পয়গাম আসিলে আমাকে আমার এক বাঁদী বলিল, আপনি কি জানেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত ফাতেমা (রাঃ)এর জন্য পয়গাম আসিয়াছে? আমি বলিলাম, না। সে বলিল, অন্যান্যদের পক্ষ হইতে) তাহার জন্য পয়গাম আসিয়াছে। আপনি কেন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।