Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৮৯ দরুন বনু মুসতালিকের একশত পরিবার মুক্তি লাভ করিল। আমি আপন কাওমের জন্য তাহার ন্যায় বরকতময় মেয়ে আর দেখি নাই। (বিদায়াহ) ওরওয়া (রহঃ) বলেন, হযরত জুআইরিয়া বিনতে হারিস রোঃ) বলিয়াছেন, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিবার পূর্বে তিন রাত্রি এই স্বপ্ন দেখিয়াছি, যেন ইয়াসরাব অর্থাৎ মদীনা হইতে চাঁদ আসিয়া আমার কোলের উপর পড়িয়াছে। আমি এই স্বপ্ন কাহাকেও জানানো পছন্দ করিতেছিলাম না। ইতিমধ্যে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিল। আমরা যখন বন্দী হইলাম তখন আমি আমার স্বপ্ন বাস্তবে পরিণত হইবার আশা করিতে লাগিলাম। তিনি বলেন, সুতরাং (যাহা আশা করিয়াছিলাম. তাহাই ঘটিল।) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুক্ত করিয়া দিয়া বিবাহ করিলেন। আর খোদার কসম, আমি আমার কাওমের ব্যাপারে তাহার নিকট কোন সুপারিশ করি নাই। বরং মুসলমানরা নিজেরাই তাহাদিগকে ছাড়িয়া দিয়াছেন। আমার এক চাচাত বোন আসিয়া আমাকে এই বিষয়ে সংবাদ দিবার পূর্বে আমি কিছুই জানিতে পারি নাই। অতঃপর আমার কাওমের মুক্তি সংবাদ পাইয়া আমি আল্লাহ্‌ তায়ালার প্রশংসা করিয়াছি। (বিদায়াহ্‌) হযরত মাইমূনাহ বিনতে হারিস হেলালিয়াহ রোঃ)এর সহিত তাঁহার বিৰাহ ইবনে শিহাব (রহঃ) বলেন, হুদাইবিয়ার পরবর্তী বৎসর সপ্তম হিজরীর জিলকদ মাসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরার উদ্দেশ্যে রওয়ানা হইলেন। গেত বৎসর) এই মাসেই মুশরিকগণ তাহাকে মসজিদে হারাম হইতে বাধা দিয়াছিল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ নামক স্থানে পৌছিয়া হযরত জাস্ফর ইবনে আবি তালিব রোঃ)কে হযরত মুইমুনাহ্‌ বিনতে হারিস ইবনে হাযান আমেরিয়্যাহ (রাঃ)এর নিকট অগ্রে পাঠাইলেন। তিনি তাহাকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে বিবাহের পয়গাম দিলেন। হযরত মাইমুনাহ রোঃ) নিজের বিষয়টি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রোঃ)এর দায়িত্বে দিলেন। কারণ তাহার বোন দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।