১৮৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত জুআইরিয়া বিনতে হারিস খুযাইয়াহ রোঃ)এর সহিত তাঁহার বিবাহ হযরত আয়েশা রোঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনুমুসৃতালিক গোত্রের বন্দীদিগকে মুজাহিদগণের মধ্যে) বন্টন করিলেন, তখন জুআইরিয়া বিনতে হারিস রোঃ) হযরত সাবেত ইবনে কায়েস ইবনে শিমাস রোঃ)এর অংশে অথবা তাহার চাচাতো ভাইয়ের অংশে পড়িলেন। হযরত জুআইরিয়া রোঃ) তাহার সহিত মুক্তিপণ করিলেন। তিনি এরপ সুন্দরী ও লাবণ্যময়ী ছিলেন যে, যে কেহ তাহাকে দেখিত তাহার প্রতি আকৃষ্ট হইয়া যাইত। তিনি তাহার মুক্তিপণের ব্যাপারে সাহায্যের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। হযরত আয়েশা রোঃ) বলেন, খোদার কসম, তাহাকে আমার হুজরার দরজায় দেখিয়া আমার খারাপ লাগিল। আমার মন বলিল, আমি যেরূপ তাহাকে দেখিয়া আকৃষ্ট হইয়াছি, নিশ্চয়ই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাহাকে দেখিয়া সেরূপ আকৃষ্ট হইয়া পড়িবেন। তিনি ভিতরে প্রবেশ করিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্, আমি নিজ কওমের সরদার হারিস ইবনে আবি দেরার-এর মেয়ে জুআইরিয়া। আমার বিপদের কথা আপনার অজানা নহে। আমি সাবেত ইবনে কায়েস ইবনে শিমাস অথবা বলিলেন, তাহার চাচাত ভাইয়ের অংশে পড়িয়াছি। এবং আমি তাহার সহিত নিজের জন্য মুক্তিপণে আবদ্ধ হইয়াছি। আপনার নিকট আমার মুক্তিপণের ব্যাপারে সাহায্য চাহিতে আসিয়াছি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ইহা অপেক্ষা উত্তম জিনিষে তুমি রাজী হইবে কি? তিনি বলিলেন, উহা কি? ইয়া রাসূলাল্লাহ্ ! তিনি বলিলেন, আমি তোমার পক্ষ হইতে পণ আদায় করিয়া দিয়া তোমাকে বিবাহ করি। হযরত জুআইরিয়া (রাঃ) বলিলেন, হা, ইয়া রাসূলাল্লাহ, আমি উহাতে রাজী আছি। হযরত আয়েশা (রাঃ) বলেন, লোকদের মধ্যে এই খবর প্রচার হইয়া গেল যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুআইরিয়া বিনতে হারিসকে বিবাহ করিয়াছেন। লোকেরা বলিল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বংশ!! সুতরাং তাহারা আপন আপন বন্দীদিগকে মুক্ত করিয়া দিল। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বিবাহ করার দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।