Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৮৭ জন্য মার্জনা চাহিতে লাগিলেন, এবং বলিলেন, হে সফিয়্যাহ্‌, তোমার পিতা আমার বিরুদ্ধে সমগ্র আরবকে একত্রিত করিয়াছে এবং এই করিয়াছে, এই করিয়াছ। অবশেষে আমার অন্তর হইতে সেই ঘৃণা দূর হইয়া গেল। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে হযরত সফিয়্যাহ (রাঃ)এর ঘরে প্রবেশ করিলেন, সে রাত্রে হযরত আবু আইউব (রাঃ) দরজায় পাহারারত রহিলেন। সকাল বেলা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া তিনি তাকবীর দিলেন। তাহার সহিত তরবারী ছিল। তিনি বলিলেন, ইয়া রাসূলল্লাহ্‌, সফিয়্যাহ্‌ যেহেতু নব পরিণীতা আর তাহার পিতা, ভাই ও স্বামীকে আপনি কতল করিয়াছেন, সেহেতু আপনাকে তাহার পক্ষ হইতে নিরাপদ মনে করিতেছিলাম না। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া হাসিলেন এবং তাহার প্রশংসা করিলেন। হযরত ইবনে আববাস রোঃ) হইতে বর্ণিত অপর রেওয়ায়াতে আছে যে, হযরত আবু আইউব (রাঃ) ইহাও বলিলেন যে, যদি সে সামান্য নড় চড় করিত তবে আমি আপনার নিকটেই ছিলাম। হোকেম) আতা ইবনে ইয়াসার (রহঃ) বলেন, হযরত সফিয়্যাহ্‌ (রাঃ) যখন খাইবার হইতে আসিলেন তখন হারেসাহ ইবনে নু্মান (রাঃ)এর একটি ঘরে তাহাকে রাখা হইল । আনসারী মেয়েরা এই সংবাদ পাইয়া তাহার রূপ ও সৌন্দর্য দেখিবার জন্য আসিল। হযরত আয়েশা রেঃ)ও নেকাব পরিয়া দেখিতে আসিলেন। তিনি যখন দেখিয়া বাহির হইলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাহার পিছু পিছু চলিলেন। তারপর তিনি জিজ্ঞাসা করিলেন, হে আয়েশা, কেমন দেখিলে? তিনি জবাব দিলেন, এক ইহুদিনীকে দেখিলাম। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এমন বলিও না, কারণ সে ইসলাম গ্রহণ করিয়াছে। আর তাহার ইসলাম উত্তম হইয়াছে। (ইবনে সাপ্দ) সাঈদ ইবনে মুসাইয়্যেব (রহঃ) হইতে সহী সনদে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেন, হযরত সফিয়্যাহ্‌ (রাঃ) যখন আসিলেন, তখন তাহার কানে স্বর্ণের দুল ছিল। তিনি তাহা হযরত ফাতেমা (রাঃ) ও' তাঁহার সঙ্গে উপস্থিত মেয়েদিগকে দিয়া দিলেন। (এসাবাহ) দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।