Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রাঃ) ১৮৫ আপনি বনু কুরাইযা ও বনু নষীরের সর্বাপেক্ষা সম্মানিতা মহিলা সফিয়্যাহ বিনতে হুইয়াইকে দিয়া দিয়াছেন, অথচ এই মেয়ে তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বলিলেন, তাহাকে উক্ত মেয়ে সহ ডাকিয়া আন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েকে দেখিয়া বলিলেন, তুমি বন্দীদের মধ্য হইতে ইহাকে ব্যতীত অন্য একজন লইয়া লও। পরে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে মুক্ত করিয়া-দিয়া বিবাহ করিয়াছেন। (আবু দাউদ) বুখারী হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে, হযরত আনাস রোঃ) বলেন, আমরা যখন খাইবারে আসিলাম, আর আল্লাহ্‌ তায়ালা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (খাইবারের) কিল্লার উপর বিজয় দান করিলেন তখন কেহ সফিয়্যাহ বিনতে হুয়াই ইবনে আখতাবের রূপ ও সৌন্দর্যের কথা তাহার নিকট আলোচনা করিল। তাহার স্বামী খাইবার যুদ্ধে নিহত হইয়াছিল। সে সময় তিনি নববিবাহিতা দুলহান বেশে ছিলেন। তাহার এই অবস্থার পরিপ্রেক্ষিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিজের জন্য বাছিয়া লইলেন। তারপর তিনি তাহাকে লইয়া রওয়ানা হইলেন এবং “সাদ্দাস সাহ্‌বা' নামক স্থানে পৌছিলে হযরত সফিয়্যাহ্‌ (রাঃ) হায়েজ হইতে পবিত্র হইলেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাহার সহিত প্রথম রাত্রি যাপন করিলেন। অতঃপর তিনি এই উপলক্ষে হাইস (এক প্রকার খাদ্যদ্রব্য) তৈয়ার করিয়া ছোট একটি চামড়ার দস্তরখানার উপর তাহা রাখিলেন, এবং আমাকে বলিলেন, তোমার আশে পাশে যাহারা আছে তাহাদিগকে দাওয়াতের সংবাদ দাও। ইহাই হযরত সফিয়্যাহ রোঃ)এর ওলীমাহ ছিল। তারপর আমরা মদীনার পথে রওয়ানা হইলাম। আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি, তিনি নিজের আবা দ্বারা তাহার পিছনে হযরত সফিয়্যাহ রোঃ)এর জন্য আড়াল তৈয়ার করিতেন এবং তিনি নিজ হাটু ভীজ করিয়া বসিয়া যাইতেন, আর হযরত সফিয়্যাহ্‌ (রাঃ) তীহার হাটুর উপর পা রাখিয়া উটের উপর চড়িতেন। অপর এক রেওয়ায়াতে বর্ণিত আছে যে, হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার ও মদীনার মধ্যবর্তী একস্থানে তিন দিন অবস্থান করিয়া হযরত সফিয়্যাহ্‌ রোঃ)এর সহিত প্রথম রাত্রি যাপন দ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।