হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৮৩ খাদ্য) হাইস তৈয়ার করিলেন এবং উহা একটি পাত্রে ঢালিয়া আমাকে বলিলেন, যাও, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আস এবং তীহাকে বলিও যে, আমাদের পক্ষ হইতে এই যৎসামান্য জিনিষ তীহার জন্য। হযরত আনাস (রাঃ) বলেন, সে সময় অভাবের দরুন লোকদের অতিকন্টে দিন কাটিতেছিল। আমি উম্মে সুলাইম রোঃ)এর দেওয়া হাইস লইয়া উপস্থিত হইলাম এবং বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্, এইগুলি উম্মে সুলাইম আপনার নিকট পাঠাইয়াছেন। তিনি আপনাকে সালাম বলিয়াছেন, এবং বলিয়াছেন যে, আমাদের পক্ষ হইতে যৎসামান্য তাঁহার জন্য। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার প্রতি চাহিয়া দেখিলেন। তারপর বলিলেন, ইহা ঘরের এক কোণায় রাখ, এবং কতিপয় লোকের নাম উল্লেখ করিয়া বলিলেন, যাও, অমুক অমুককে এবং মুসলমানদের মধ্য হইতে যাহার সহিত তোমার সাক্ষাৎ হয় তাহাকে আমার নিকট ডাকিয়া আন। সুতরাং যাহাদের নাম উল্লেখ করিয়াছেন তাহাদিগকেও যাহার সহিত আমার সাক্ষাৎ হইল এরূপ সকলকে আমি দাওয়াত দিলাম। ফিরিয়া আসিয়া দেখিলাম, ঘর, সুফৃফা ও হুজরা লোকে পরিপূর্ণ হইয়া গিয়াছে। বর্ণনাকারী বলেন, আমি হযরত আনাস (োঃ)কে জিজ্ঞাসা করিলাম, হে আবু ওসমান, তাহারা কতজন ছিলো। তিনি বলিলেন, তিনশতের কাছাকাছি । হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, আন। আমি উহা তাহার নিকট আনিলাম। তিনি উহার উপর আপন হাত মুবারক রাখিয়া আল্লাহ্ তায়ালার নিকট যাহা খুশী দোয়া করিলেন। তারপর বলিলেন, “দশ দশ জন করিয়া গোলাকার হইয়া বসিয়া যাও এবং বিসমিল্লাহ বলিয়া খাইতে আরম্ভ কর, আর প্রত্যেকেই নিজ নিজ সম্মুখ হইতে খাইবে।” অতএব তাহারা বিসমিল্লাহ্ বলিয়া খাইতে আরম্ভ করিলেন এবং সকলেই খাওয়া শেষ করিলেন। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, উঠাইয়া রাখ। হযরত আনাস (রাঃ) বলেন, “আমি পাত্রটি লইলাম এবং উহার প্রতি চাহিয়া দেখিলাম, কিন্তু আমি বলিতে পারিতেছি না যে, যখন রাখিয়াছি তখন বেশী ছিল, না যখন উঠাইয়াছি তখন বেশী ছিল। তারপর সকলেই চলিয়া গেলে কতিপয় লোক রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসিয়া আলাপে রত হইল। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।