Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৮২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ওয়াসাল্লাম হযরত যায়নাব বিনতে জাহাশ (রাঃ)কে বিবাহ করার পর রুটি ও গোশত দ্বারা ওলীমা করিলেন। হযরত আনাস (রাঃ) বলেন, লোকদিগকে খাওয়ার জন্য ডাকিতে আমাকে পাঠান হইল। লোকরা একদল আসিয়া খাওয়া শেষ করিয়া বাহির হইয়া যাইত। তারপর আর একদল আসিত এবং খাওয়ার পর বাহির হইয়া যাইত। এইভাবে ডাকিয়া আনিতে আনিতে আমি আর কাহাকেও পাইলাম না। অতএব আমি বলিলাম, হে আল্লাহ্‌র নবী! আমি ডাকিবার মত আর কাহাকেও পাইতেছি না। তিনি বলিলেন, তোমাদের খাবার উঠাইয়া লও। অতঃপর তিন ব্যক্তি ঘরের ভিতর বসিয়া আলাপে রত হইল। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাহাদিগকে আলাপ রত দেখিয়া) ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং হযরত আয়েশা (রাঃ)এর ঘরে গেলেন এবৎ বলিলেন, আসসালামু আলাইকুম, আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতৃহু। হযরত আয়েশা (রাঃ) জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতৃলল্লাহি ওয়া বারাকাতৃহ্ আপনার পরিবারকে কেমন পাইলেন? আল্লাহ্‌ তায়ালা আপনাকে বরকত দান করুন। এইরূপে একে একে সকল বিবির ঘরে গেলেন এবং হযরত আয়েশা রোঃ)কে যেরূপ বলিয়াছেন তাহাদিগকেও সেইরূপ বলিলেন। আর তাহারাও হযরত আয়েশা রোঃ)এর ন্যায় প্রতি উত্তর করিলেন। তারপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রত আছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লাজুক ছিলেন। তিনি পুনরায় হযরত আয়েশা (রাঃ)এর ঘরের দিকে রওয়ানা হইলেন। ইতিমধ্যে আমার স্মরণ নাই আমি অথবা আর কেহ তাহাকে এই সংবাদ দিল যে, তাহারা বাহির হইয়া গিয়াছে। সুতরাং তিনি ফিরিয়া আসিলেন এবং এক পা দরজার চৌখাটে রাখিয়া অপর পা বাহিরে থাকিতেই আমার ও তাহার মধ্যে পরদা ঝুলাইয়া দিলেন। তারপর পরদার আয়াত, নাষিল হইল। ইবনে আবি হাতেম ব্রেহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, হযরৃত আনাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন স্ব্রীগণের মধ্য হইতে নব বিবাহিতা কোন এক জনের৷ সহিত্ত বাসর রাত্রির দিন হযরত উল্মে সুলাইম (রাঃ) (খেজুর, খী ও পনীর দ্বারা প্রান্তত একপ্রকার ড/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।