১৮০ হাযাতুস্ সাহাবাহ্ রোঃ) হযরত উম্মে হাবীবাহ (রাঃ) বলেন, যখন আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছিলাম, আমি তাঁহাকে বিবাহের পয়গাম কিরূপে গৌছিয়া ছিল এবং আবরাহা কি কি করিয়াছিল সকল কথা বলিলাম। তিনি শুনিয়া) মুচকি হাসিলেন। তারপর আমি তাহার সালাম পৌছাইলাম। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সালামের জবাব দিলেন, ওয়া আলাইহাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যায়নাব বিনতে জাহাশ রোঃ)এর সহিত তাঁহার বিবাহ হযরত আনাস (রোঃ) বলেন, হযরত যায়নাব রোঃ)এর ইদ্দাত পূর্ণ হইলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ (রোঃ)কে বলিলেন, যাও, যায়নাবকে আমার পক্ষ হইতে বিবাহের পয়গাম দাও। হযরত যায়েদ রোঃ) তাহার নিকট এমন সময় আসিলেন যখন তিনি আটা খামির করিতে_ ছিলেন। হযরত যায়েদ (রাঃ) বলেন, তাহাকে দেখামাত্র আমার অন্তরে তাহার প্রতি এমন ভক্তি পয়দা হইয়া গেল যে, আমি তাঁহার প্রতি দৃষ্টি করিতে পারিতেছিলাম না। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সম্পর্কে আলোচনা করিয়াছেন। সুতরাং আমি পিছু হটিয়া আসিলাম ও তাহার দিকে পিঠ দিয়া দাড়াইলাম। এবং বলিলাম, হে যায়নাব, সুসংবাদ গ্রহণ কর, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার নিকট বিবাহের পয়গাম দিয়া পাঠাইয়াছেন। তিনি বলিলেন, আমি আমার পরওয়ারদিগারের সহিত পরামর্শ ব্যতীত কোন কাজ করিব না। তারপর তিনি নিজ মুসল্লায় (নোমাষে) দীড়াইয়া গেলেন। আর এ দিকে কোরআন নাযিল হইল। অতঃপর প্রবেশ করিলেন। হযরত আনাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়নাব (রাঃ)এর ঘরে প্রবেশ করিলেন তখন আমাদিগকে এই উপলক্ষে রুটি-গোশত খাওয়াইলেন। খাওয়ার পর লোকজন বাহির হইয়া আসিলে কিছু লোক ঘরের ভিতর বসিয়া আলাপ করিতে লাগিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইয়া আসিলেন। আমিও তাহার পিছন দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।