হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৭৯ হে উম্মুল মুমিনীন ! আমি ঘাবড়াইয়া গেলাম এবং উহার ব্যাখ্যা এই করিলাম যে, নিশ্চয়ই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করিবেন। তিনি বলেন, তারপর আমার ইদ্দাত পূর্ণ হইতেই দেখি, নাজাশী (রহঃ)এর সংবাদবাহক আমার নিকট আসিয়া উপস্থিত হইয়াছে। তারপর হাদীসের বাকী অংশ উপরোক্ত রেওয়ায়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে, তবে এই রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, হযরত উম্মে হাবীবাহ (রাঃ) বলেন, আমার নিকট (মোহরানার) মাল পৌছিলে আমি আবরাহা_যে আমাকে সুসংবাদ কোন মাল ছিল না তথাপি যৎসামান্য যাহা পারিয়াছি তোমাকে দিয়াছি। এখন তুমি এই পঞ্চাশ দীনার গ্রহণ কর, নিজ প্রয়োজনে খরচ করিও। সে একটি কৌটা বাহির করিল যাহার মধ্যে আমার দেওয়া সব কিছুই ছিল। সে উহা আমাকে ফেরৎ দিয়া বলিল, বাদশাহ্ আমাকে কড়া নির্দেশ দিয়াছেন যে, আপনার নিকট হইতে যেন কোন কিছু গ্রহণ করিয়া আপনার ক্ষতি না করি। আর আমিই বাদশাহের কাপড় ও তৈলাদির দায়িত্বে নিয়োজিত। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসারী হইয়াছি। আল্লাহ্র জন্য ইসলাম গ্রহণ করিয়াছি। বাদশাহ্ তাহার বেগমদিগকে আদেশ করিয়াছেন যে, তাহাদের নিকট যত আতর আছে সবই যেন আপনার জন্য পাঠাইয়া দেয়। সুতরাৎ পরদিন উদ, ওয়ারস, আম্বর ও যাবাদ- বিভিন্ন প্রকারের আতর বিপুল পরিমাণে আমার নিকট পৌছিয়া গেল। আমি এই সব কিছু লইয়া রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌছিয়াছি। এবং তিনি আমাকে এই সমস্ত ব্যবহার করিতে দেখিয়াছেন, কিন্তু নিষেধ করেন নাই। তারপর আবরাহা আমাকে বলিল, আপনার নিকট আমার একটি প্রয়োজন আছে। আর তাহা এই যে, আপনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার সালাম পৌছাইবেন এবং তীহাকে বলিবেন যে, আমি তাহার দ্বীনের অনুসরণ করিয়াছি। হযরত উম্মে হাবীবাহ (রাঃ) বলেন, তারপর সে আমার খুবই খাতির যত্র করিল, এবং সেই আমার সব কিছু গোছ গাছ করিয়া দিয়াছিল। আর যখনই আমার নিকট আসিত, বলিত, আপনার নিকট আমার প্রয়োজনটি ভূলিয়া যাইবেন না। দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।