১৭৬ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) কি কেহ বিবাহ করে? আমার মধ্যে কোন সন্তান সম্ভাবনা নাই, উপরন্তু আমি অতিশয় আত্মভিমানিনী ও সন্তান সন্ততির মা। তিনি বলিলেন, আমি তো তোমার অপেক্ষা বয়ম্ক। আর আত্মাভিমান, আল্লাহ্ তায়ালা উহা দূর করিয়া দিবেন। আর সন্তান সন্ততি, তাহারা আল্লাহ্ ও তাহার রাসূলের দায়িত্বে থাকিবে। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বিবাহ করিলেন। বিবাহের পর তিনি তাহার নিকট আসা যাওয়া করিতেন কিন্তু রাত্রি যাপন করিতেন না) এবং (তাহার কোলের মেয়েটি সম্পর্কে) জিজ্ঞাসা করিয়া বলিতেন, যানাব (অর্থাৎ যায়নাব) কোথায়? অবশেষে একদিন হযরত আম্মার (রাঃ) আসিয়া মেয়েটিকে এই বলিয়া লইয়া গেলেন যে, মেয়েটি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাধা হইতেছে। কারণ হযরত উম্মে সালামাহ্ (রাঃ) উহাকে দুধ পান করাইতেন (বলিয়া রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা নিকট রাত্রি যাপন করিতেন না)। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া জিজ্ঞাসা করিলেন, যানাব কোথায়? হযরত উম্মে সালামাহ (রাঃ)এর বোন কারীবাহ বিনতে আবি উমাইয়াহ রোঃ) সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলিলেন, ইবনে ইয়াসির উহাকে লইয়া গিয়াছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আজ রাত্রে তোমাদের নিকট আসিব । হযরত উম্মে সালামাহ্ রোঃ) বলেন, আমি যাঁতার নিচে চামড়া বিছাইয়া ঘড়ার মধ্য হইতে কিছু যবের দানা বাহির করিলাম। আর কিছু চর্বি বাহির করিলাম। (তারপর উহা মিলাইয়া রান্না করিলাম)। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করিলেন। সকাল বেলা তিনি বলিলেন, তোমার বংশে যেহেতু তোমার যথেষ্ট সম্মান রহিয়াছে, সুতরাং তুমি যদি চাহ তোমার জন্য একাধারে সাতদিনের পালা নির্ধারণ করিতে পারি। তবে হইবে। (ইবনে আসাকির) উম্মে হাবীবাহ বিনতে আবি সুফিয়ান রোঃ)এর সহিত ইসমাঈল ইবনে আমুর (রহঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত উম্মে হাবীবাহ দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।