Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৭৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) হযরত হাফসা বিনতে ওমর (রাঃ)এর সহিত তাঁহার বিবাহ হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত হাফসা রোঃ)এর স্বামী খুনাইস ইবনে হুযাফাহ (রাঃ) মদীনাতে ইন্তেকাল করিলেন। তিনি বদর যুদ্ধে শরীক হইয়াছিলেন। হযরত হাফসা (রোঃ) বিধবা হইবার পর হযরত ওমর রোঃ)এর সহিত হযরত ওসমান রোঃ)এর দেখা হইল। তিনি বলিলেন, তুমি যদি চাহ হাফসাকে তোমার নিকট বিবাহ দিয়া দিব। হযরত ওসমান রোঃ) বলিলেন, আমি একটু ভাবিয়া দেখি। তারপর কয়েকদিন অপেক্ষা করিয়া বলিলেন, আমার বিবাহ না করাই সমীচীন মনে হইতেছে। হযরত ওমর রোঃ) বলেন, তারপর আমি হযরত আবু বকর (রাঃ)কে বলিলাম, আপনি যদি চাহেন হাফসাকে আপনার সহিত বিবাহ দিয়া দিব। তিনি নিশ্চুপ রহিলেন। হযরত ওমর রোঃ) বলেন, হযরত ওসমান (রাঃ)এর জবাব অপেক্ষা হযরত আবু বকর (রাঃ)এর চুপ থাকাতে আমার অন্তরে অধিক ব্যথা লাগিল। কিছু দিন পর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য পয়গাম দিলেন এবং তাহার নিকট তাহাকে বিবাহ দিয়া দিলাম। তারপর হযরত আবু বকর রোঃ)এর সহিত আমার দেখা হইলে তিনি আমাকে বলিলেন, হাফসার ব্যাপারে আমার চুপ থাকাতে তুমি মনে ব্যথা পাইয়াছ হয়ত। আমি বলিলাম, হা। তিনি বলিলেন, আমি তোমাকে এই জন্য জবাব দেই নাই, যেহেতু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সম্পর্কে আলোচনা করিয়াছেন বলিয়া আমি জানিতে পারিয়াছি। সুতরাং আমি তীহার গোপন কথা ফাঁস করিতে চাহি নাই। তিনি যদি পরিত্যাগ করিতেন তবে অবশ্যই আমি তাহাকে গ্রহণ করিতাম। (বুখারী ও নাসায়ী) বাইহাক্কী ও ইমাম আহমাদ (রহঃ) হইতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে, হযরত ওমর রোঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত ওসমান (রাঃ)এর জবাব সম্পর্কে অভিযোগ করিলাম। তিনি শুনিয়া বলিলেন, হাফসার বিবাহ ওসমান অপেক্ষা উত্তম ব্যক্তির সহিত হইবে। আর ওসমানের বিবাহ হাফসা অপেক্ষা উত্তম মেয়ের সহিত হইবে। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রোঃ)এর সহিত নিজের মেয়েকে বিবাহ দিলেন। দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।