হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১৭৩ হইবার পর তিনি বলিয়াছেন, যেদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাওদার বিবাহের কথা শুনিয়া দুঃখ করিয়া আপন মাথায় ধুলা ছিটাইয়া ছিলাম, আমার জীবনের কসম, সেদিন আমি একটা নিরেট মুর্খ ছিলাম। হযরত আয়েশা (রাঃ) বলেন, হিজরতের পর আমরা যখন মদীনায় আসিলাম, তখন সুনৃহ নামক স্থানে বনু হারিস ইবনে খাযরাজ গোত্রের নিকট উঠিলাম। একদিন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসিলেন। আমি তখন খেজুরের ডালে বাঁধা দোলনায় দোল খাইতেছিলাম। এমন সময় আমার মা আসিয়া আমাকে দোলনা হইতে নামাইয়া লইয়া গেলেন। আমার মাথায় ঘাড় পর্যন্ত ছোট ছোট চুল ছিল। তিনি আমার চুল আঁচড়াইয়া দিলেন ও পানি দ্বারা আমার মুখমণ্ডল ধুইয়া দিলেন। তারপর আমাকে টানিয়া লইয়া চলিলেন। দরজার নিকট পৌছিয়া দাঁড়াইলাম। (খেলাধুলার দরুন) আমার তখনও জোরে জোরে শ্বাস ওঠানামা করিতেছিল। উহা শান্ত হইলে তিনি আমাকে লইয়া ভিতরে প্রবেশ করিলেন। দেখিলাম রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের একটি খাটের উপর বসিয়া আছেন, তাহার আশে পাশে অনেক আনসারী পুরুষ ও মহিলারাও আছেন। আমার মা আমাকে একটি ঘরের ভিতর বন্ধ করিয়া বলিলেন, ইহারা আপনার পরিবার। আল্লাহ্ তায়ালা ইহাদের মধ্যে আপনার জন্য বরকত দান করুন ও ইহাদের জন্য আপনার মধ্যে বরকত দান করুন। অতঃপর পুরুষ ও মহিলাগণ সেখান হইতে দ্রুত বাহির হইয়া গেলেন। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আমার সহিত বাসর কাটাইলেন। আমার বিবাহে না কোন উট জবাই হইয়াছে আর না ছাগল জবাই হইয়াছে। বরং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তাহার কোন বিবির ঘরে যাইতেন সেদিন হযরত সাপ্দ ইবনে ওবাদাহ রোঃ) খাঞ্চায় করিয়া কিছু খানা তাঁহার ঘরে পাঠাইতেন। হযরত সাদ্দ রোঃ) সেদিন সে খানা আমাদের নিকট পাঠাইয়া দিয়াছিলেন। আমার বয়স তখন সাত বৎসর হইয়াছিল। বেখারী ইত্যাদি হইতে সহী রেওয়ায়াতে উক্ত সময়ে তাহার বয়স নয় বৎসর বর্ণিত হইয়াছে।) দ/্/$/.2111001179.0010
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।