Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) এই মেয়ের বিবাহের বিষয়ে তুমি কি বল? তখন সে তাহার স্ত্রীর দিকে চাহিয়া বলিল, তুমি কি বল? তাহার স্ত্রী হযরত আবু বকর (রাঃ)এর দিকে ফিরিয়া বলিল, আমরা যদি এই ছেলেকে এখানে বিবাহ করাই তবে তুমি তাহাকে তোমার ধর্মে ধমস্তির করাইয়া ফেলিবে। তারপর হযরত আবু বকর রোঃ) মুতইমের প্রতি চাহিয়া বলিলেন, তৃমি কি বল? সে বলিল, আমার স্ত্রীকে যাহা বলিতে শুনিয়াছ। অতঃপর তিনি সেখান হইতে বাহির হইয়া আসিলেন এবং তাহার অন্তরে সেই ওয়াদার দরুন যে দ্বিধা ছিল তাহা আল্লাহ্‌ তায়ালা দূর করিয়া দিলেন। অতএব খাওলা (রাঃ)কে বলিলেন, রামূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকট ডাকিয়া আন। তিনি ডাকিয়া আনিলে হযরত আবু বকর (রাঃ) হযরত আয়েশার সহিত তাঁহার বিবাহ পড়াইয়া দিলেন। হযরত আয়েশা রোঃ)এর বয়স তখন ছয় বৎসর ছিল। অতঃপর খাওলা (রাঃ) হযরত সাওদা বিনতে যামআহ্‌ (রাঃ)এর নিকট গেলেন এবং বলিলেন, আল্লাহ্‌ তায়ালা কতই না খায়ের ও বরকত তোমার মধ্যে দান করিয়াছেন! তিনি জিজ্ঞাসা করিলেন উহা কি? খাওলা রোঃ) বলিলেন, পয়গাম দিবার জন্য পাঠাইয়াছেন। তিনি বলিলেন, আমিও তাহাই চাহিয়াছি। যাও, আমার পিতার নিকট বল। তাহার পিতা অত্যন্ত বৃদ্ধ ও অধিক বয়সের দরুন অচল হইয়া গিয়াছিলেন। আর সে জন্যই হজ্বে যাইতে পারেন নাই। হযরত খাওলা (রাঃ) তাহার নিকট যাইয়া জাহিলিয়াতের নিয়মে তাহাকে অভিবাদন জানাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, কে? উত্তর দিলেন, আমি খাওলা বিনতে হাকীম । জিজ্ঞাসা করিলেন, কি খবর লইয়া আসিয়াছ? বলিলেন, আমাকে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্‌ সাওদার প্রতি পয়গাম দিবার জন্য পাঠাইয়াছেন। তিনি বলিলেন, সম্মানিত সম্বন্ধ, তবে তোমার বান্ধবী কি বলে? বলিলেন, সে ইহা পছন্দ করিয়াছে। পিতা বলিলেন, তীহাকে অর্থাৎ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকট ডাকিয়া আন। তিনি আসিলে সাওদা রোঃ)এর সহিত তীহার বিবাহ পড়াইয়া দিলেন। পরে তাহার ভাই আব্দ ইবনে যামআহ হজ্ব হইতে ফিরিয়া (এই বিবাহের কথা শুনিয়া দুঃখে ও আফসোসে) আপন মাথায় ধুলা ছিটাইতে লাগিল। পরবর্তীকালে মুসলমান ফ/্/$/.2111001179.0010

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।