Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 04
/ ৬৮৭
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১৭১ মা হযরত উম্মে রোমান (াঃ)কে পাইলেন। বলিলেন, হে উম্মে রোমান, আল্লাহ্‌ তায়ালা কতই না খায়ের ও বরকত তোমাদের ঘরে দিয়াছেন ! রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আয়েশার জন্য পয়গাম দিয়া পাঠাইয়াছেন। উন্মে রোমান (রোঃ) বলিলেন, আমিও ইহাই চাহিয়াছি, তবে একটু অপেক্ষা কর, আবু বকর আসিতেছেন। হযরত আবু বকর (রাঃ) আসিলে খাওলা রোঃ) বলিলেন, হে আবু বকর, আল্লাহ্‌ তায়ালা কতই না খায়ের ও বরকত আপনাদের ঘরে দান করিয়াছেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আয়েশার জন্য পয়গাম দিয়া পাঠাইয়াছেন। হযরত আবু বকর (োঃ) বলিলেন, আয়েশা কি তাহার জন্য দুরুত্ত হইবে? সে তো তাহার ভাইয়ের মেয়ে। খাওলা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরিয়া আসিয়া ইহা জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, যাইয়া বল, তুমি আমার ইসলামী ভাই, আর আমিও তোমার অনুরূপ ভাই, সুতরাং তোমার মেয়ে আমার জন্য দুরুস্ত হইবে। তিনি আসিয়া হযরত আবু বকর রোঃ)কে জানাইলে তিনি বলিলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকট ডাকিয়া আন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলে বিবাহ পড়াইয়া দিলেন। (তাবরানী) ইমাম আহমাদ (রহঃ) হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহাকে যাইয়া বল যে, আমি তোমার ও তুমি আমার ইসলামী ভাই, আর তোমার মেয়ে আমার জন্য দুরুস্ত আছে। খাওলা (রাঃ) ফিরিয়া আসিয়া হযরত আবু বকর (রাঃ)কে জানাইলে তিনি তাহাকে অপেক্ষা করিতে বলিয়া বাহির' হইয়া গেলেন। হযরত উম্মে রোমান (রাঃ) বলেন, মুতৃুইম ইবনে আদি ইতিপূর্বে নিজের ছেলের জন্য আয়েশার বিষয়ে প্রস্তাব দিয়াছিল। খোদার কসম, হযরত আবু বকর রোঃ) কখনও ওয়াদা ভঙ্গ করেন নাই। সুতরাং তিনি মুতইম ইবনে আদির নিকট গেলেন। তাহার নিকট তাহার স্ত্রী অর্থাৎ উক্ত ছেলের মাও উপস্থিত ছিল। মুতইম ইবনে আদির স্ত্রী সেখানে হযরত আবু বকর রোঃ)কে এমন কিছু কথা বলিয়াছিল যাহাতে মুতইমের সহিত ওয়াদার দরুন তাহার অন্তরে যে দ্বিধা ছিল তাহা দূর হইয়া গেল। কারণ হযরত আবু বকর রোঃ) যখন মুতইমকে জিজ্ঞাসা করিলেন যে, দ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।