১৭০ হায়াতৃস্ সাহাবাহু রোঃ) কে সেই মহিলা? আমি বলিলাম, খাদীজা । তিনি বলিলেন, ইহা কিরপে সম্ভব হইবে? নাফীসাহ বলেন, আমি বলিলাম, তাহা আমার দায়িত্বে। তিনি বলিলেন, তবে আমিও রাজী আছি। নাফীসাহ্ বলেন, আমি হযরত খাদীজা রোঃ)কে যাইয়া সংবাদ দিলাম। তিনি রবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সংবাদ পাঠাইলেন যে, অমুক সময় আপনি উপস্থিত হইবেন। অতঃপর হযরত খাদীজা (রাঃ) তাহাকে বিবাহ দিবার জন্য তাহার চাচা আমর ইবনে আসাদকে ডাকিয়া পাঠাইলেন। তাহার চাচা উপস্থিত হইলেন, এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার চাচাদের সহিত উপস্থিত হইলেন এবং তাহাদের মধ্য হইতে একজন বিবাহ পড়াইয়া দিলেন। অতঃপর আমর ইবনে আসাদ আরবের একটি প্রবাদ বাক্য বলিলেন, ইহা এমন নর যাহার নাকে আঘাত করা হইবে না। (অর্থাৎ উপযুক্ত সম্বন্ধ হইয়াছে, ইহা প্রত্যাখ্যান করা যায় না।) বিবাহের সময় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স পচিশ বৎসর ও হযরত খাদীজা রোঃ) চল্লিশ বৎসর বয়স্কা ছিলেন। তিনি ফীলের ঘটনার পনের বৎসর পূর্বে জন্মগ্রহণ করিয়াছিলেন। (ইবনে সাপ্দ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত হযরত আয়েশা ও সাওদা রোঃ)এর বিবাহ হযরত আয়েশা রোঃ) বলেন, হযরত খাদীজা (রঃ)এর ইন্তেকালের পর হযরত ওসমান ইবনে মাযউন রোঃ)এর স্ত্রী হযরত খাওলা বিনতে হাকীম ইবনে আওকাস রোঃ) মক্কাতেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, ইয়া রাসূলাল্লাহ আপনি বিবাহ করিবেন না? তিনি বলিলেন, কাহাকে? খাওলা (রোঃ) বলিলেন, কুমারী চাইলে কুমারী আর বিধবা চাহিলে বিধবা। তিনি জিজ্ঞাসা করিলেন, কুমারী হইলে কে? খাওলা রোঃ) বলিলেন, আপনার সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তির মেয়ে আয়েশা বিনতে আবি বকর (রাঃ)। তিনি জিজ্ঞাসা করিলেন, বিধবা কে? খাওলা রোঃ) বলিলেন, সাওদা বিনতে যামআহ্ রোঃ)। আপনার প্রতি ঈমান আনিয়াছে ও আপনার দ্বীনে আপনার অনুসারী হইয়াছে। তিনি বলিলেন, যাও, উভয়ের নিকট আমার পয়গাম দাও। হযরত খাওলা (রাঃ) হযরত আবু বকর (রাঃ)এর ঘরে গেলেন। ঘরে হযরত আয়েশা (রাঃ)এর দ/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।